Saturday , 23 April 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে আদিবাসী পরিষদের মানববন্ধন

মোঃ মজিবর রহমান শেখ,,
ঠাকুরগাঁও জেলায় ধর্মীয় দাঙ্গা সৃষ্টিকারী ও ভূমিদস্যুদের বিচারের দাবিতে মানববন্ধন পালিত হয়। ২৩ এপ্রিল শনিবার পৌর শহরের চৌরাস্তায় ঘন্টাব্যাপী মানববন্ধন পালন করা হয়। পরে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয়। জাতীয় আদিবাসী পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখা ও আদিবাসী ওরাঁও সংগঠনের আয়োজনে ঘন্টাব্যাপী মানববন্ধন বক্তব্য দেন, সংগঠনের সভাপতি যাকোব খালকো, প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, আদিবাসী ওঁরাও সংগঠনের উপদেষ্টা সুবাস কুজুর, জাতীয় আদিবাসী পরিষদের নেত্রী নয়মী টপ্য, আদেবাসী নেত্রী জসপিনা এক্কা, তেনা মুরমু প্রমুখ। পরে জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমানের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় জেলা কালেক্টরেট চত্বরে অবস্থান নেন আদিবাসীরা। সেখানে বক্তব্য দেন ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো: সামসুজ্জামান, আদিবাসী পরিষদের উপদেষ্টা এ্যাড. ইমরান হোসেন চৌধুরী প্রমুখ। এ ঘটনায় ২২ এপ্রিল শুক্রবার রাতেই ঘটনার মূল হোতা সাবেক পৌর কাউন্সিলর বাবুলকে গ্রেফতার করে পুলিশ। উল্লেখ্য, আদিবাসীদের একটি জমি দখলে ব্যার্থ হলে সাবেক কাউন্সিলর বাবুল সহ তার সহযোগিরা আদিবাসীদের বিরুদ্ধে ধর্মীয় উসকানীর মিথ্যা অভিযোগ এনে ধর্মীয় দাঙ্গা সৃষ্টির চেষ্টা করে মারপিট করেন। এতে আদিবাসীরা সদর থানায় একটি লিখিত অভিযোগ করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ডাক্তার এর কাছে রোগী নয়,রোগীর কাছে ডাক্তার:—

তেঁতুলিয়া আ’লীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান এর বিরুদ্ধে স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ আদালতের

আজ বিরলের বেদনা বিধুর বহলা ট্রাজেডী

ঠাকুরগাঁও পৌরসভার নির্বাচন মনোনয়ন প্রত্যাহার করলেন আ.লীগের- ৩, বিএনপির-১

কাহারোলে ইরি-বোরো ধানের চারা রোপন কাজে ব্যস্ত কৃষক

পঞ্চগড়ে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক দুইদিনের প্রশিক্ষণ সমাপ্ত

দিনাজপুরে মহান মে দিবস পালিত

হাবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের জন্য কাউন্সিলিং অ্যান্ড মোটিভেশন শীর্ষক ৩ দিনব্যাপী সেমিনার সমাপ্ত

অরবিন্দ শিশু হাসপাতালের উদ্যোগে বিশ্ব শিশু দিবস পালিত

রাণীশংকৈলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে মানববন্ধন