Friday , 1 April 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে ইক্ষু ও সাথী ফসল উৎপাদনে আধুনিক প্রযুক্তি বিষয়ে খামার দিবস

মোঃ মজিবর রহমান শেখ,, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,ঠাকুরগাঁও জেলায় ২১-২২ রোপণ মৌসুমে ইক্ষু ও সাথী ফসল উৎপাদনে আধুনিক প্রযুক্তি বিষয়ে খামার দিবস পালিত হয়। ৩১ মার্চ বৃহস্পতিবার পীরগঞ্জ উপজেলার উজ্জ্বল কোঠা শিমুলবাড়ী-১ ইক্ষু ক্রয় কেন্দ্রে এ দিবস পালন করা হয়। ঠাকুরগাঁও কৃষি বিভাগ ও ঠাকুরগাঁও সুগার মিলস্ লিমিটেডের যৌথ আয়োজনে খামার দিবসের অনুষ্ঠানে ঠাকুরগাঁও চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো: সাখাওয়াৎ হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের প্রধান (সিপিই) কৃষিবিদ দিলীপ কুমার সরকার, বিশেষ অতিথি আরডিআরএস’র প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও ইনচার্জ কৃষিবিদ ড. মো: শরিফুল ইসলাম, ঠাকুরগাঁও চিনিকলের মহাব্যবস্থাপক (কৃষি) কৃষিবিদ মো: আবু রায়হান, স্থানীয় চাষী শশধর, সুমন, সুশোভন, গোবিন্দ, শচিন প্রমুখ।
পরে পাশ্ববর্তী ইক্ষু ফসলের সাথে তরমুজ ও লাল শাক চাষের প্রদর্শনী প্লট পরিদর্শন করেন অতিথিরা। এ সময় ইক্ষু ও সাথী ফসল উৎপাদনে আধুনিক বিভিন্ন প্রযুক্তির বিষয়ে চাষীদের জানান তারা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪১ তম শাহাদাৎ বার্ষিক উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহ্ফিল

জন্মদিনে মির্জা ফখরুলকে নিয়ে মেয়ের আবেগঘন স্ট্যাটাস।। বিস্তারিত জানতে টাচ করুন

পীরগঞ্জে তীব্র দাবদাহে প্রস্তুতি সভা

বোচাগঞ্জে শিক্ষক সমিতির বার্ষিক সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত

বীরগঞ্জে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা

বীরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

পেঁয়াজ রপ্তানিতে নির্ধারিত মূল্য তুলে নিলো ভারত

বীরগঞ্জে বিএনপি’র তৃণমূল নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা

রাণীশংকৈলে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন পুলিশ সুপার

হরিপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তি প্রস্তর স্থাপন