Wednesday , 27 April 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে ছাত্র ইউনিয়নের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঠাকুরগাঁওয়ে ছাত্র ইউনিয়নের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মোঃ মজিবর রহমান শেখ,,
ঠাকুরগাঁও জেলায় বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৭০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। ২৬ এপ্রিল মঙ্গলবার সন্ধায় ছাত্র ইউনিয়ন ঠাকুরগাঁও জেলা সংসদের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে শহরে একটি মিছিল বের করা হয়। ঠাকুরগাঁও
জেলা ছাত্র ইউনিয়নের আয়োজনে সভায় ছাত্র ইউনিয়ন ঠাকুরগাঁও জেলা সংসদের সভাপতি আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক ছাত্র নেতা চৌধুরী আনোয়ার হোসেন, সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস সাবেক ছাত্র নেতা সৈয়দ মিজানুর রহমান, রেজওয়ানুল হক রিজু, কেন্দ্রীয় সংসদের সদস্য আশরাফী নিতু, ঠাকুগাঁও জেলা সংসদের সহ সভাপতি আবু বক্কর, সহ সাধারণ সম্পাদক সুভ শর্মা প্রমূখ। বক্তারা বলেন, ছাত্র ইউনিয়ন দেশের লড়াই, সংগ্রামের গৌরবময় একটি সংগঠন। ১৯৫২ সালে ভাষা আন্দোলনের অগ্নিগর্ভ থেকে জন্মনেওয়া এ ছাত্র সংগঠন দীর্ঘ সাত দশক ধরে এ দেশেরে আপামর শিক্ষার্থীদের শিক্ষার অধিকার আদায়ের লড়াইয়ে সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছে। একই সঙ্গে ছাত্র ইউনিয়ন মানুষের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক মুক্তির লড়াই, সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছে। ভাষা আন্দোলন, ৬২’র শিক্ষা আন্দোলন, ৬৯’র গণঅভ্যুত্থান, ৭১’র মহান মুক্তিযুদ্ধ, ৯০’র স্বৈরাচারবিরোধী আন্দোলন সহ বিভিন্ন আন্দোলনে ছাত্র ইউনিয়নের অনস্বীকার্য ভূমিকা রয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে রংপুর বিভাগীয় এসএমই পণ্য মেলা সমাপ্ত

তেঁতুলিয়ায় ঝরে পড়া শিক্ষার্থীদের স্কুলে ফেরত আনতে কাজ করছে পথশিশু কল্যাণ ট্রাস্ট

দিনাজপুরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

দিনাজপুরে বিদ্যুৎ বিতরণ বিভাগের কারখানায় ভয়াবহ আগুন

পঞ্চগড়ের বোদা পৌরসভার বিভিন্ন  উন্নয়নমুলক  কাজ উদ্বোধন করেন জেলা প্রশাসক

পঞ্চগড়ের বোদা পৌরসভার বিভিন্ন উন্নয়নমুলক কাজ উদ্বোধন করেন জেলা প্রশাসক

ঠাকুরগাঁওয়ে পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রকল্পের নামে চলছে ভুয়া কর্মীনিয়োগ বাণিজ্য

নৌকার তরে নারীকুলের আনন্দ উৎসব

বীরগঞ্জে ট্রাক-মাইক্রোবাস সং’ঘর্ষে নি’হত ৪, গু’রুতর আহত আ’হত ৩

বীরগঞ্জে ট্রাক-মাইক্রোবাস সং’ঘর্ষে নি’হত ৪, গু’রুতর আহত আ’হত ৩

দেশ ব্যাপী ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদী মশাল মিছিল ঠাকুরগাঁও জেলা ছাত্র ইউনিয়নের..

মান্না দের সেই মইদুল আর নেই