Tuesday , 26 April 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীনদের জমি ও নতুন ঘর হস্তান্তর

মোঃ মজিবর রহমান শেখ,,
ঠাকুরগাঁও জেলায় মুজিববর্ষ উপলক্ষে ৩য় পর্যায়ে ভূমিহীনদের জমি ও নতুন ঘর হস্তান্তর করা হয়। ২৬ এপ্রিল মঙ্গলবার সদর উপজেলা পরিষদ হলরুমে এ হস্তান্তর অনুষ্ঠিত হয়। হস্তান্তর অনুষ্ঠানে ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি আ’লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, বিশেষ অতিথি পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, জেলা আ’লীগের সভাপতি মুহ: সাদেক কুরাইশী, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, জেলা আ’লীগের সহ সভাপতি মাহাবুবুর রহমান খোকন, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন, সদর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার, ইউপি চেয়ারম্যান বণি আমিন, আব্দুল হান্নান হান্নু প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো: সামসুজ্জামান। অনুষ্ঠানে গৃহহীনদের জমির কাগজ ও ঘরের চাবি হস্তান্তর করেন প্রধান অতিথি আ’লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন। এর আগে সারাদেশে একযোগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জমি ও নতুন ঘর হস্তান্তর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উল্লেখ্য যে, জেলায় ৩য় পর্যায়ে মোট ২ হাজার ৬১২ জন ভূমিহীন প্রত্যেকজনে ২ শতক করে জমি ও ১টি করে ২রুম বিশিষ্ট আধাপাকা গৃহ পাবেন। উদ্বোধনযোগ্য গৃহ ১ হাজার ৪৬৬টি। এর মধ্যে সদর উপজেলায় ৭৫৫টির মধ্যে উদ্বোধনের জন্য প্রস্তুত গৃহের সংখ্যা ৩৪০টি, পীরগঞ্জ উপজেলায় ৬৪৮ টির মধ্যে উদ্বোধনের জন্য প্রস্তুত ৪৪৮টি, রাণীশংকৈল উপজেলায় ৭৭৬টির মধ্যে প্রস্তুত ৩৫১টি, বালিয়াডাঙ্গী উপজেলায় ৫৩ টির মধ্যে প্রস্তুত ৪৮টি ও হরিপুর উপজেলায় ৩৮০টির মধ্যে উদ্বোধনের জন্য প্রস্তুত ২৭৯টি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পার্বতীপুরে বিনোদনের জন্য পার্ক উদ্বোধন

খানসামায় টিসিবি’র সয়াবিন তেল চুরির দায়ে আটক ১

পীরগঞ্জে কৃষি প্রণোদনা হসিবেে বীজ ও সার বতিরণ

মাছরাঙ্গা টেলিভিশনের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী

পঞ্চগড়ের করতোয়া নদীর আউলিয়া ঘাটে নৌকাডুবির ঘটনায় আরও ১৭ জনের মরদেহ উদ্ধার মৃত্যুর সংখ্যা বেড়ে ৬৮

ঠাকুরগায়ে বাংলাদেশী স্টুডেন্টস্ এসোসিয়েশন ইন কোরিয়া (বিএসএকে)’র উদ্যোগে শীতবস্ত্র বিতরন

ঠাকুরগাঁওয়ে ৯ শতাধিক দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

বীরগঞ্জ ডায়াবেটিস এন্ড ফুট কেয়ার সেন্টারে সাংবাদিকবৃন্দের সাথে আলোচনা সভা

দিনাজপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী

পঞ্চগড়ে ভুট্টা ক্ষেতে কাজ করতে গিয়ে বিদ্যু-তায়িত হয়ে কলেজ ছাত্রসহ তিন জনের মৃ-ত্যু