Monday , 11 April 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে সরকারি অ্যাম্বুলেন্স চলছে চালকের নির্ধারিত ভাড়ায়

মোঃ মজিবর রহমান শেখ,,
সরকার নির্ধারিত ভাড়ার তোয়াক্কা না করে অতিরিক্ত ভাড়া চাইছেন অ্যাম্বুলেন্সের চালকরা। উপায়ন্তর না পেয়ে চালকের নির্ধারণ করা ভাড়ায় অ্যাম্বুলেন্স সেবা নিতে হচ্ছে ঠাকুরগাঁও সদর হাসপাতালে।
প্রকাশ্যে অতিরিক্ত ভাড়া নেওয়া হলেও নীরব ভূমিকায় আছে হাসপাতাল কর্তৃপক্ষ। ঠাকুরগাঁও সদর হাসপাতালের সূত্রমতে, সরকারি হাসপাতালের অ্যাম্বুলেন্সের ভাড়া প্রতি কিলোমিটার ১০ টাকা নির্ধারণ করা হয়েছে। সেই হিসাবে ঠাকুরগাঁও থেকে ৬৮ কিলোমিটার দূরত্বে থাকা দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়া ও আসার ভাড়া ১১০০ টাকা ও ১০০ কিলোমিটার দূরত্বে থাকা রংপুর মেডিকেল হাসপাতালের ভাড়া ২০০০ টাকা হওয়ার কথা। কিন্তু দিনাজপুর গেলে ২০০০ থেকে ২৫০০ টাকা এবং রংপুর গেলে ৪ হাজার টাকা আদায় করার অভিযোগ করছেন রোগীর স্বজনরা। অ্যাম্বুলেন্সের মতো জরুরি পরিবহনসেবা নিয়ে এই পরিস্থিতিতে ভোগান্তির শিকার হচ্ছেন হাসপাতালে আসা রোগীর স্বজনরা। তবে ভুক্তভোগীদের অধিকাংশই নির্ধারিত ভাড়ার বিষয়ে জানেন না বলে জানিয়েছেন। ঠাকুরগাঁও হাজীপাড়ার তারেক নামে এক রোগীকে শুক্রবার (৮ এপ্রিল) সরকারি অ্যাম্বুলেন্সে করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাদের কাছ থেকে ৫ হাজার ৫০০ টাকা দাবি করেন চালক। অগত্যা রোগীর সঙ্গে থাকা লোকজন ৫ হাজার টাকা দিয়ে রক্ষা পান। বালিয়াডাঙ্গী উপজেলা থেকে আসা রোগীর স্বজন মামুন জানান, অ্যাম্বুলেন্সের গায়ে চালকের নম্বর দেওয়া থাকে। কল দিয়ে চালকদের অনুরোধ করে ডেকে আনতে হয়। ভাড়ার দরদাম অন্য কোথাও করার সুযোগ থাকে না। আকচা এলাকার সোহেল রানা বলেন, ‘আমরা নির্ধারিত ভাড়ার বিষয়ে জানি না। আজ আপনার কাছে প্রথম শুনলাম। এটা নিয়ে কিছুটা প্রচার করলে আমরা সচেতন হতে পারতাম। অ্যাম্বুলেন্স রাখার নির্ধারিত জায়গায় সাইনবোর্ডে ভাড়ার বিষয়টি উল্লেখ করা যায়। এতে রোগীর স্বজনেরা অতিরিক্ত ভাড়ার বিষয়ে সচেতন হবে।’অভিযোগের বিষয়ে জানতে রোগীর স্বজন পরিচয়ে অ্যাম্বুলেন্স ভাড়া করতে গেলে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার ভাড়া ২০০০ টাকা চান অ্যাম্বুলেন্সের চালক রাজ্জাক। অতিরিক্ত ভাড়ার বিষয়ে তিনি বলেন, গাড়ির তেলের সঙ্গে আরও অনেক খরচ হয়। এর কমে হবে না, অন্যকোথাও যান। এই বিষয়ে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ফিরোজ জামান জুয়েল বলেন, ‘এ বিষয়ে কেউ অভিযোগ করেননি। তাই আমি ঠিক জানি না। তবে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত টাকা নিলে ব্যবস্থা নেওয়া হবে।’

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

কাহারোলে এই প্রথম স্কোয়াশ চাষাবাদ শুরু করেছে কৃষক

কাহারোলে কয়েকটি উন্নয়নের প্রকল্পের কাজ শুরু অপেক্ষায়

কাহারোলে কয়েকটি উন্নয়নের প্রকল্পের কাজ শুরু অপেক্ষায়

দিনাজপুর এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর উদ্যোগে উপকারভোগীদের মাঝে উন্নত প্রযুক্তিতে গবাদি প্রাণি ও হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ

আটোয়ারীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

রাণীশংকৈলে উদ্বোধন হলো মাসব্যাপি মুক্তা সুপার মার্কেট

ওরিয়েন্টেশন কর্মশালায় সিভিল সার্জন এবার দিনাজপুরে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে ৩ লাখের অধিক শিশুকে

হাবিপ্রবিতে সুষ্ঠুভাবে সম্পন্ন হলো গুচ্ছ ভর্তি পরীক্ষা

বীরগঞ্জে ৪টি ইউনিয়ন বাল্যবিবাহ ও ১টি ইউনিয়ন শিশুশ্রম মুক্ত ঘোষণা

বোচাগঞ্জে যথাযথ মর্যাদায় ৬ডিসেম্বর পাকহানাদার মুক্ত দিবস উদযাপন

বোচাগঞ্জে যথাযথ মর্যাদায় ৬ডিসেম্বর পাকহানাদার মুক্ত দিবস উদযাপন

রাবিসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানির ঘটনার প্রতিবাদে দিনাজপুর মহিলা পরিষদের মানববন্ধন