Wednesday , 13 April 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে হোটেল ম্যানেজারকে কারাদন্ড দেওয়ার প্রতিবাদে মানববন্ধন

মোঃ মজিবর রহমান শেখ,,
জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কর্তৃক বিশুদ্ধ খাদ্য আদালত পরিচালনা করে ৩ লক্ষ টাকা করে জরিমানা অনাদায়ে কারাদন্ড প্রদানের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ঠাকুরগাঁও জেলা শহরের হোটেল,মালিক ও শ্রমিক সংগঠনগুলো। বুধবার ( ১৩ এপ্রিল ) দুপুরে শহরের চৌরাস্তায় বাংলাদেশ হোটেল রেষ্টুরেন্ট মালিক সমিতি ঠাকুরগাঁও জেলা শাখা,বেকারী মালিক সমিতি ও ঠাকুরগাঁও জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন সমন্বয়ে এই কর্মসূচী পালন করে। ঘন্টাব্যাপী এই মানববন্ধনে প্রায় শতাধিক শ্রমিক অংশ নেয়। এ সময় বক্তব্য দেন, বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি ঠাকুরগাঁও জেলা সভাপতি অতুল কুমার পাল, ঠাকুরগাঁও জেলা হোটেল ও বেকারি শ্রমিক ইউনিয়নের সভাপতি জয়নাল আবেদিন,বেকারী মালিক সমিতির সভাপতি আব্দুর রাজ্জাক, রেস্তোরাঁ মালিক সমিতির প্রধান উপদেষ্টা নজমুল হুদা শ্যাহ এ্যাপোলো। এ সময় বক্তারা অবিলম্বে দুই হোটেলের গ্রেফতারকৃত শ্রমিককে অবিলম্বে মুক্তি দিতে জোড় দাবি জানান। অন্যথায় আগামীতে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তারা। এর আগে মঙ্গলবার ( ১২ এপ্রিল ) বিকেলে ঠাকুরগাঁও শহরে ‘বিশুদ্ধ খাদ্য আদালত’ পরিচালনা করেন মুখ্য বিচারিক হাকিম নিত্যানন্দ সরকার। নিরাপদ খাদ্য আইনে শহরের চৌরাস্তার গাওসিয়া হোটেল ও রোজ হোটেলে ৩ লাখ টাকা করে ৬ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা অনাদায়ে ঐ দুই হোটেলের ম্যানেজার রুবেল হোসেন ও পলাশ চন্দ্র রায়কে এক বছর করে বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়। এতে ক্ষিপ্ত হয়ে দুই হোটেলের অর্ধশত হোটেল শ্রমিক ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ করে ও চৌরাস্তা মোড়ে ইফতারি খাবার ফেলে প্রতিবাদ করেন। পরে রাতে শহরের একটি হোটেলে আয়োজিত সভায় মালিক ও শ্রমিক সংগঠনগুলো একত্রিত হয়ে অনির্দিষ্টকালের জন্য হোটেল-রেস্তোরাঁ,বেকারিসহ বিভিন্ন খাবারের প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে ১০দশমিক ৯ডিগ্রি সেলসিয়াস সূর্যের দেখা মিলায় জনমনে স্বস্থি \ শীতে বেকায়দায় কৃষি শ্রমিক

বীরগঞ্জে বিশেষ অভিযানে ১৩ জন ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে বিভিন্ন ধরনের বিপুল পরিমান মাদকদ্রব্য ধ্বংস করেন বিজিবি !

তেঁতুলিয়ায় সাড়ে চার বছরের সন্তানসহ নিখোঁজ গৃহিনী নির্জনা

বিষ্ণু সভাপতি : মনোজিত সম্পাদক বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের কাউন্সিল অনুষ্টিত

১২ বছর আগে শিবির কর্মী নিহতের ঘটনায় সাবেক অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীসহ ৩৯ জনের নামে মামলা

রাণীশংকৈলে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে র‌্যালী

রাণীশংকৈল পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীকে গণ অভ্যর্থনা

বীরগঞ্জে পিবির মাসিক মিটিং অনুষ্ঠিত

বীরগঞ্জে আম গাছে থোকায় থোকায় মুকুলের সমারোহ