Saturday , 2 April 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে ৪০তম জাতীয় ক্রিকেট প্রতিযোগতার উদ্বোধন

মোঃ মজিবর রহমান শেখ,,
ঠাকুরগাঁও জেলায় ৪০তম জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা ২১-২২ এর উদ্বোধন করা হয়। ২ এপ্রিল শনিবার শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে ও ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু, খেলা পরিচালনাকারী আ্যাম্পায়ার সোহরাব হোসেন, মাহাবুব আলম মনু, মানস রায় প্রমুখ। উদ্বোধনী খেলায় গোপালগঞ্জ জেলা টিম টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়ে ঝিনাইদহ টিমকে ব্যাটিংয়ে পাঠায়। প্রতিযোগিতায় ১ম রাউন্ডের ঠাকুরগাঁও ভেন্যুতে মোট ৪টি টিম অংশগ্রহন করছে। টিমগুলো হলো গোপালগঞ্জ জেলা টিম, ঝিনাইদহ জেলা টিম, মাগুড়া জেলা টিম ও চাপাইনবাবগঞ্জ জেলা টিম। এর আগে জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে উদ্বোধনীর ২টিমের কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে দিনব্যাপী নাইস প্রজেক্টের উদ্যোগে ফুডকার্ট মালিকদের সাথে ফারমার্স হাব মালিকদের মার্কেট লিংকেজ বিষয় ওরিয়েন্টেশন

তা’লিমুল কুরআন একাডেমী ও হিফ্জখানা এর উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান

পঞ্চগড়ে বহু বাঁধ সেচ প্রকল্প এলাকায় ধান কাটা উপলক্ষে নবান্ন উৎসব

পীরগঞ্জে শিক্ষা বোর্ড কর্মকর্তাকে সংবর্ধনা

পীরগঞ্জে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করার লক্ষ্যে যৌথ সভা

বীজ আলুর দাম কম দেয়ার প্রতিবাদে পঞ্চগড়ে বিএডিসির চুক্তিবদ্ধ চাষীদের মানববন্ধন

পঞ্চগড় আটোয়ারীতে কাঞ্চনজঙ্ঘা হেল্পিং ফান্ডের ঈদের উপহার এবং ফলজ গাছ বিতরণ

ঠাকুরগাঁওয়ে ভাড়াটিয়া সেজে মালিক দাবী, স্থানীয় প্রভাবশালীর নির্দেশে বাড়ীতে আগুন, হামলা-ভাংচুর, আহত-৭

রুহিয়ায় পরিত্যক্ত অবস্থায় ফেন্সিডিল উদ্ধার

দিনাজপুরে বীর মুক্তিযোদ্ধা মরহুম আজিজুর রহমানের স্মরণ সভায় বক্তারা