Monday , 11 April 2022 | [bangla_date]

ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে বিজয়ী হয়েছেন– সভাপতি পদে- মঞ্জু , সাধারণ সম্পাদক পদে – ইমরান।

মোঃ মজিবর রহমান শেখ,,
ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়। ১০ এপ্রিল রোববার রাতে ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির হলরুমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে এ্যাড. তোজাম্মেল হক মঞ্জু ও এ্যাড. ইমরান হোসেন চৌধুরীর আ’লীগের প্যানেলের ১২টির মধ্যে ১১টি বিজয়ী হন। অপরদিকে বিএনপি প্যানেলের ১ জন প্রার্থী বিজয়ী হয়। আ’লীগের প্যানেলে সভাপতি পদে এ্যাড. তোজাম্মেল হক মঞ্জু, সহ-সভাপতি এ্যাড. ফজলুল হক, আবু মনসুর বাবুল, সাধারণ সম্পাদক পদে এ্যাড. ইমরান হোসেন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক পদে এ্যাড. আবু আলা মো: হালিমুজ্জামান হেলালী, লাইব্রেরী ও সাংস্কৃতিক সম্পাদক এ্যাড. শাহজাহান কবির, কমনরুম ও কালচারাল সম্পাদক পদে এ্যাড. মো: আতিকুর রহমান সোহাগ, সদস্য পদে এ্যাড. মো: ইদ্রিস, এ্যাড. মো: আসাদুজ্জামান, এ্যাড. মো: আবুল কালাম আজাদ, এ্যাড. জয়ন্ত রায় নির্বাচিত হন। অপরদিকে বিএনপির প্যানেলের অর্থ সম্পাদক পদে এ্যাড. মো: নুরুল ইসলাম নির্বাচিত হন। ২২০ জন সদস্যের মধ্যে ২০৮ জন সদস্য ভোট প্রদান করেন। ৩টি ভোট বাতিল হয়। নব নির্বাচিতদের শুভেচ্ছা জানিয়েছেন আ’লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মুহ: সাদেক কুরাইশী ও সাধারণ সম্পাদক দীপক কুমার রায়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

সংসদীয় আসনের সীমানা নির্ধারণ আইন পাস

কাহারোলে ধান বোঝাই ট্রাকে আগুন

ঢাকাস্থ মাদারীপুর সাংবাদিক ফোরামের নেতৃত্বে এবিএম সেলিম আহম্মেদ সভাপতি- শিকদার আবদুস সালাম সম্পাদক

নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উদ্যোগতি এবং বিভিন্ন জায়গায় হামলার প্রতিবাদে ও জনসমাবেশে ঠাকুরগাঁওয়ে বক্তব্য রাখেন- ডাঃ জাহিদ

বোচাগঞ্জে সাবেক চেয়ারম্যান মরহুম সাফিকুল আলমের স্মরণে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত

সারাবিশ্বের কাছে বাংলাদেশের উন্নয়ন বিষ্ময়কর -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বৈকালী’র ৪২তম দুর্নীতি বিরোধী নাটক ‘মিস্টার রোবট মঞ্চস্থ

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী থেকে বাড়ির ফেরার পথে দূর্ঘটনায় নিহত কিশোর

দাবিতে অনড় থেকে এবার চোখে কালো কাপড় বেঁধে কর্মবিরতি পালন

হরিপুরে আগুনে পুড়ল ৭বসত ঘর