Saturday , 16 April 2022 | [bangla_date]

ঠাকুরগাঁও পীরগঞ্জে পাহারাদারের হাত পা বেঁধে পুকুরে বিষাক্ত গ্যাস প্রয়োগ ৪৫ মন মাছ নিধন

ফাইদুল ইসলাম,
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে পুকুরের পাহারাদারের হাত পা বেঁধে পাহারাদারের ঘরে আগুন লাগিয়ে দিলেন প্রভাবশালীরা। সেই সাথে সেই পুকুরে বিষাক্ত গ্যাস প্রয়োগ করে ৪৫ মন মাছ নিধন করেন এই প্রভাবশালীরা।

( ১৫ এপ্রিল শুক্রবার) রাতে পীরগঞ্জ উপজেলার বড়বাড়ি গ্রামের আওতা বিলের পাশে এই ঘটনাটি ঘটেছে।

এ বিষয়ে পুকুর মালিক আনোয়ার হোসেন পীরগঞ্জ থানায় ৩ জনের নাম ও অজ্ঞাত নামা ৫ জনের বিরুদ্ধে এজাহার দাখিল করেছেন।

বাদী আনোয়ার ও অভিযোগ সূত্রে জানা গেছে,পূর্ব শত্রুতার জের ধরে উপজেলার সিঙ্গারোল গ্রামের প্রভাষক খায়রুল আলম ও বড়বাড়ী গ্রামের জয়নাল এবং রাণীশংকৈল উপজেলার দোশিয়া গ্রামের সলেমান আলীসহ আরও কয়েকজন পুকুরের পাহারাদার নরেন চন্দ্রকে হত্যার উদ্দেশ্যে রশি দিয়ে হাত পা বেঁধে তার ঘরে ফেলে রেখে আগুন জ্বালিয়ে দেয়। সেই সুযোগে পুকুরে বিষাক্ত গ্যাস টেবলেট প্ৰয়োগ করেন তারা। আগুনের লেলিহান শিখা ও তার চিৎকারে স্থানীয়রা উদ্ধার করে গুরুত্বর অবস্থায় পীরগঞ্জ হাসপাতালে ভর্তি করেন তাকে।

এ বিষয়ে অভিযুক্ত খাইরুল আলম ও তার সহযোগীদের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এ বিষয়ে পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম(মুঠোফোনে) বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে সভাপতি ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

পীরগঞ্জ হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার প্রদান করলেন হাবিবুর রহমান নান্নু

দিনাজপুরের গৃহবধু রাখি দে পেলেন দেশের সর্বোচ্চ সম্মাননা পদক

দিনাজপুরে ফুলকুঁড়ি আসরের উদ্যোগে শিশুদের সাতার শেখা কর্মসূচি

তেঁতুলিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

৬ষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচনের প্রথম ধাপে  হাকিমপুর, ঘোড়াঘাট ও বিরামপুরে আজ ভোট গ্রহন

৬ষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচনের প্রথম ধাপে হাকিমপুর, ঘোড়াঘাট ও বিরামপুরে আজ ভোট গ্রহন

খানসামায় র‌্যাবের অভিযানে বিষ্ণু মূর্তি উদ্ধার গ্রেপ্তার ২

বীরগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, বালাইনাশক, রাসায়নিক সার বিতরণ

দিনাজপুরে সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের নবম গ্রেডে উন্নীতকরণের দাবিতে স্মারকলিপি প্রদান

বীরগঞ্জ পৌরশহর যানজট নিরসনে কাজ করছে শিক্ষার্থীরা