Friday , 15 April 2022 | [bangla_date]

তেঁতুলিয়ায় ভ্রাম্যমান আদালতে দুই ব্যক্তিকে অর্থদন্ড

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি :
তেঁতুলিয়ায় নদী মহানন্দায় সরকারি নির্দেশনা অমান্য করে আবাসিক এলাকার ১ কিলোমিটারের মধ্যে নদীর তলদেশ থেকে বালু কেটে পাথর উত্তোলনের দায়ে টাস্কফোর্স অভিযানে রশিদ (২৫) নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। দন্ডপ্রাপ্ত রশিদ শালবাহান ইউনিয়নের প্রামানিকপাড়া গ্রামের রহমানের পুত্র। একই সময়ে ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট পরিধান ব্যতীত মোটরসাইকেল চালানোর দায়ে আরেক ব্যক্তিকে ২ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

শুক্রবার সকালে মডেল থানা পুলিশ, বিজিবি ও আনসার বাহিনীর যৌথ সহযোগিতায় টাস্কফোর্স অভিযান পরিচালনা করে এ দন্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহাগ চন্দ্র সাহা।

উপজেলা প্রশাসন জানায়, মহানন্দা নদীর ভাঙ্গন থেকে বাংলাদেশী ভূ-খন্ড, সরকারি সম্পদ ও ঝুকিঁপূর্ণ স্থাপনা রক্ষার্থে উপজেলার সদর ইউনিয়নের পুরাতন বাজারস্থ শিবমন্দির হতে পিকনিক কর্ণারের ডাকবাংলো পর্যন্ত নদী হতে পাথর ও বালু উত্তোলণ নিয়ন্ত্রণ করার জন্য কেন্দ্রীয় কবরস্থান ও পিকনিক কর্ণার এলাকা পর্যন্ত সরকারি নিদের্শনা প্রদান করা হয়।

কিন্তু সরকারি নির্দেশনা অমান্য করে আবাসিক এলাকার এক কিলোমিটারের মধ্যে মহানন্দা নদীর তলদেশ হতে বালু কেটে পাথর উত্তোলন করে গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি স্থাপনা, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এর আওতাধীন নদী ভাঙ্গন রোধে নির্মিত অবকাঠামো/নদী রক্ষা বাঁধ, চা বাগান, টিলার ক্ষতি সাধন এবং নদীর ভূ-প্রাকৃতিক পরিবেশ, মৎস্য, জলজ প্রাণি ও উদ্ভিদ বিনষ্ট করার দায়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী রশিদ নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে কিশোরী গনধর্ষণের শিকার ঃ গ্রেফতার-২

পঞ্চগড়ে চাওয়াই নদীর অবৈধভাবে বাঁধ কেটে বালু উত্তোলন অভিযানে যুবকের বিনাশ্রম কারাদন্ড \ ট্রাক্টর জব্দ

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী রিয়াদ হত্যাকারীদের শাস্তির দাবীতে ফুলবাড়ীতে মানববন্ধন

হরিপুরে বজ্রপাতে এক মহিলার মৃত্যু

ফুলবাড়ীর তরুণ কৃষক লাজুর সাফল্যে বদলে যাচ্ছে গ্রামের চিত্র

বোদায় শিক্ষকদের সক্ষমতা অর্জন  বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা

বোদায় শিক্ষকদের সক্ষমতা অর্জন বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা

আজ ইনস্টিটিউটের ব্যাডমিন্টন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

আজ ইনস্টিটিউটের ব্যাডমিন্টন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

আটোয়ারীতে ‘রাখালদেবী হাট আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন

দিনাজপুরে ডাচ বাংলা ব্যাংকের ফাস্ট ট্র্যাকের বুথ থেকে সিডিএমসহ চুরি হওয়া টাকা উদ্ধার

মরহুম মন্জুরুল ইসলাম চৌধুরীর মৃত্যুবার্ষিকী  উপলক্ষে ফ্রি মেডিকেল  ক্যাম্প

মরহুম মন্জুরুল ইসলাম চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প