Tuesday , 26 April 2022 | [bangla_date]

তেঁতুলিয়ায় ৪৫০ ভূমিহীন ও গৃহহীন পরিবার পেল প্রধানমন্ত্রীর ঈদ উপহার

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি :
তেঁতুলিয়ায় ৪৫০ ভূমিহীন ও গৃহহীন পরিবার প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে পেলে পাকা ঘর। আশ্রয়ন প্রকল্পের তৃতীয় পর্যায়ের প্রথম বরাদ্দে নির্মিত ওই ঘরগুলো মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত অনুষ্ঠানের মাধ্যমে উপকারভোগীদের হাতে ঈদ উপহার হিসেবে ঘরের চাবি, দলিল ও কবুলিয়াত হস্তান্তর করা হয়। গণভবন থেকে সারাদেশে ৩২ হাজার ৯০৪টি ঘর হস্তান্তর অনুষ্ঠানের ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অনুষ্ঠানে নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহার সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আজাদ জাহান, উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু, সহকারী কমিশনার (ভূমি) শেখ জাবের আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়াসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

২ শতক জমির ওপর ৩৯৫ বর্গফুটের আধাপাকা এসব বসতঘরের দুটি কক্ষ, একটি রান্নাঘর, একটি টয়লেট এবং বড় আকারের একটি বারিন্দা রয়েছে। আজীবনের জন্য এসব জমি ও বসতঘর প্রতিটি পরিবারকে রেজিস্ট্রেশন করে দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র জানান, মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ন প্রকল্পের তৃতীয় পর্যায়ে তেঁতুলিয়া উপজেলায় মোট ৪৫০ জন ভূমিহীন ও গৃহহীন পরিবার ঘর পাচ্ছেন। তাদের মধ্যে ১৫০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের নিকট গৃহ হস্তান্তর করা হয়। বাকি ঘরগুলো আগামী ২/৩ সপ্তাহের মধ্যে কাজ শেষ করে বরাদ্দকৃতদের মাঝে বুঝিয়ে দেয়া হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বাল্য বিবাহের আয়োজনের দায়ে বরের তিন মাসের কারাদন্ড ও কনের পরিবারকে অর্থদন্ড প্রদান

আগামী ১১ই মার্চ তৎকালীন এসএনকলেজের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে ৬ষ্ঠ মিলন মেলা হবে

পঞ্চগড়ে জেলা প্রশাসনের উদ্যোগে ন্যায্যমুল্যের বাজারে কম দামে শাক-সবজি কিনতে পেরে খুশি ক্রেতারা

বেকারত্ব দুরীকরনে কর্মসংস্থানের লক্ষ্যে দক্ষকর্মী গড়তে ভ‚মিকা রাখবে ‘খানসামা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র’

বীরগঞ্জে আনুষ্ঠিক ভাবে যাত্রা শুরু করল স্বপ্ন

জুলাই শহীদ দিবস- ২০২৫ স্মরণে হাবিপ্রবিতে আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে রাইস মিলে বয়লার বিস্ফোরণে নারী-শিশুসহ নিহত- ৩ জন

দিনাজপুরে ভাংচুরের মামলায় দক্ষিণ জেলা জামায়াতের আমীর আনোয়ারুল ইসলামসহ ৫২ নেতাকর্মী খালাস

বীরগঞ্জে ১৬৮টি প্রাথমিক বিদ্যালয়ে ওয়াইফাই ডিভাইস ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের উপকরণ বিতরণ

দিনাজপুর-৬ আসনে ধানের শীষের জয়ী প্রার্থীকে দাঁড়িপাল্লা প্রার্থীর অভিনন্দন