Wednesday , 20 April 2022 | [bangla_date]

পীরগঞ্জে গম সংগ্রহে লটারীর মাধ্যমে কৃষক নির্বাচন

পীরগঞ্জ প্রতিনিধি ঃ সরাসরি কৃষকের কাছ থেকে সরকারী ভাবে গম ক্রয়ের লক্ষে কৃষক নির্বাচনে লটারী অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে। বুধবার সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে এ লটারী অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহ্জ¦ আখতারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা রাজেন্দ্র নাথ রায়, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জিয়াউল ইসলাম শাহ, যুব উন্নয়ন কর্মকর্তা জুলফিকার আলী, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা সহ অন্যান্য সাংবাদিক, ট্যাগ অফিসার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও কৃষকরা উপস্থিত ছিলেন। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জিয়াউল হক শাহ জানান, চলতি মৌসুমে পৌরসভা সহ উপজেলার ১০টি ইউনিয়নের কৃষকদের কাছ থেকে ২৮ টাকা কেজি দরে ৫ হাজার ৯২০ টন গম সরকারী ভাবে ক্রয় করা হবে। এ লক্ষ্যে উপজেলা সংগ্রহ কমিটির সিদ্ধান্ত মতে লটারীর মাধ্যমে ১ হাজার ৯৩৭ জন কৃষক নির্বাচন করা হয়। লটারীর মাধ্যমে নির্বাচিত প্রতিজন কৃষক সর্বোচ্চ ৩ টন গম খাদ্য গুদামে বিক্রি করতে পারবেন। আগামী ৩০ জুন পর্যন্ত এ সংগ্রহ অভিযান চলবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

চালের বস্তায় ভেজাল ভোক্তার অভিযানে বোচাগঞ্জে সালেহা ও তুলাই অটো মিলকে ২ লাখ টাকা জরিমানা

৩৩ বছরের দূর্ভোগ রাউতনগর-রসুনপুর ভাঙা সেতু অবশেষে অবসানের পথে

পঞ্চগড় ২ আসনে ১১ জনের মনোনয়নপত্র দাখিল

বালিয়াডাঙ্গীতে কালবৈশাখীর ঝড়ে ফল ও ফসলের ব্যপক ক্ষতি

ট্রাম্পকে এবার থামতে বললো চীন

বঙ্গবন্ধু পরিষদের জেলা সম্মেলন ও কাউন্সিল অধিবেশন এবং কমিটি গঠন সভাপতি ডাঃ আহাদ আলী ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলামসহ ৩১সদস্য বিশিষ্ট কমিটি গঠন

বাংলাদেশ জাতীয় চারণ কবি সংঘের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত কুদ্দুস সভাপতি ও ক্ষিতিশ চন্দ্র সাধারণ সম্পাদক নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে ভুলীতে উদ্ধারি জমিতে থানার সাইনবোর্ড স্থাপন করেন–ওসি তানভীরুল ইসলাম,

পঞ্চগড়ে এমপিওভূক্ত শিক্ষক কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ

কাহারোলে কীটনাশকের দোকানে চুরি সংঘটিত

কাহারোলে কীটনাশকের দোকানে চুরি সংঘটিত