Saturday , 16 April 2022 | [bangla_date]

পীরগঞ্জে নববর্ষ উপলক্ষে সনাতন ধর্মলম্বীদের পূণ্যস্নান উৎসব

পীরগঞ্জ প্রতিনিধি ঃ পাপ মুক্ত হয়ে পূণ্য লাভের আশায় সনাতন ধর্মালম্বীদের পূণ্যস্নান উৎসব হয়েছে ঠাকুরগাওয়ের পীরগঞ্জে। শ্রী শ্রী শ্বশান কালি পূজা ও নববর্ষ উদযাপন উপলক্ষে টাঙ্গন নদীর সতির ঘাটে শুক্রবার ভোর থেকে এ উৎসব শুরু হয়। পাপ থেকে মুক্তি লাভের আশায় শত শত পূণ্যার্থী এ নদী ঘাটে ভীড় জমান এবং স্নান সহ নানা পূজা অর্চনায় অংশ নেন। পূন্যার্থী ছাড়াও দূরদূরান্ত থেকে সাধু সন্যাসীরাও যোগ হন এখানে। বসে মিলন মেলা। পুরোজিত বিজয় চক্রবর্তী বলেন, পাপ থেকে মুক্তি এবয় প্রয়াত ব্যক্তির স্বর্গ গমন কামনায় এ পূণ্য¯œান। এটির মাধ্যমে পাপ মুছে যায় এবং শ্রাদ্ধ পিন্ডির মাধ্যমে প্রয়াত ব্যক্তির আতœা স্বর্গে গমন করেন। এটি একটি ধর্মীয় উৎসব।
এ উৎসবকে কেন্দ্র করে সেখানে মেলা বসে। রকমারী পন্যের পসরা সাজিয়ে বসেন দোকানীরা। এছাড়াও কীর্তনেরও আয়োজন করা হয় এ উৎসবে।
আয়োজক কমিটির সভাপতি শঙ্কর রায় জানান, পাপ মোচনের উদ্দেশ্যে নিজেকে ধুয়ে মুছে পরিশুদ্ধ করতেই প্রতিবছরের বছরে এই সময়টাতে এখানে এই উৎসবের আয়োজন করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জ সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের দু’জন ইউনিট লিডারের “নম্বর টু দি ন্যাশনাল সার্ভিস” অ্যাওয়ার্ড অর্জন

রাণীশংকৈলে হুইলচেয়ার পেয়েই খুশিতেই কাঁদলেন বৃদ্ধা মা

বীরগঞ্জে কম্বাইন হারভেস্টার যন্ত্র দ্বারা কর্তন কার্যক্রমের উদ্বোধন

হরিপুরে আ’লীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বীরগঞ্জ থানার এসআই আবু হাসনাত জামান বিভাগীয় শ্রেষ্ট ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

আটোয়ারীতে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

দিনাজপুরে তাবলীগ জামাতের ৩ দিনব্যাপী জেলা ইজতেমা

গরম হয়-তবে রাজপথ নয়, বিএনপি’র চিল্লানীতে টেলিভিশনের পর্দা গরম হয়—নৌ পরিবহন প্রতিমন্ত্রী

বীরগঞ্জে তিন পুলিশ কর্মকর্তার বদলি জনিত বিদায় অনু্ষ্ঠান