Thursday , 7 April 2022 | [bangla_date]

পীরগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

পীরগঞ্জ প্রতিনিধি ঃ “আমাদের পৃথিবী-আমাদের স্বাস্থ্য” এই প্রতিপ্রাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে গুডনেইবারস বাংলাদেশ পীরগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট এর আয়োজনে অফিস হলরুমে এই দিবস পালিত হয়। গুডনেইবারস পীরগঞ্জ সিডিপি’র ম্যানেজার পলাশ রনি মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সৈয়দপুর পরিবার পরিকল্পনা কেন্দ্রের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডাক্তার জ্যোতিষ চন্দ্র শর্মা জয়, গুডনেইবারস হেড অব নদার্ন এরিয়া ম্যানেজার পিটার তুহিন বৈরাগী, গুডনেইবারসের মেডিকেল অফিসার ডাক্তার শারমিন তালুকদার, বসভাঙ্গা বসন্তপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধর্ম নারায়ন রায়, সূর্যপুর উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক জিয়াউর রহমান, একত্তিয়ারপুর উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আল আমিন, গুডনেইবারস হেলথ অফিসার মোতাসম বিল্লাহ, সংস্থার সি এইচ ডাবøু বিথী রানী প্রমুখ। আলোচনা শেষে পাঁচটি উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে স্বাস্থ্য বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

কারাগারে মারা গেলেন রাণীশংকৈলের মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি

দিনাজপুরে বিদেশ ফেরত অভিবাসী কর্মীদের সেমিনার

ঠাকুরগাঁওয়ে দুস্থ ও অসহায়দের শীতবস্ত্র দিলেন পৌর মেয়র বন্যা

পীরগঞ্জে সমমনা বিভিন্ন মানবাধিকার সংস্থার সাথে দলিত আদিবাসী জনগোষ্ঠির মতবিনিময় সভা

বোচাগঞ্জে মানা হচ্ছেনা সরকারি স্বাস্থ্যবিধি

হরিপুরে শুভসংঘের ত্রাণ পেল ৩০০ হতদরিদ্র পরিবার

পীরগঞ্জ উপজেলার হাটপাড়া জ্ঞানগৃহ রেসিডেন্সিয়াল স্কুলে পঞ্চম,অষ্টম শ্রেণীর শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত।।

দিনাজপুরে সেন্ট যোসেফস স্কুলে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

ঠাকুরগাঁওয়ে ‘অদম্য বাংলাদেশ কর্ণার’ উদ্বোধন করলেন রংপুর বিভাগীয় কমিশনার

বীরগঞ্জে ঝাড়বাড়ী হাফিজিয়া ক্বওমীয়া মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন