Tuesday , 26 April 2022 | [bangla_date]

প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে হরিপুরে ১৬৪ গৃহহীনদের মাঝে ঘর হস্তান্তর

হরিপুর (ঠাকুরগাঁও) সংবাদদাতা:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন ও গৃহহীনদের জন্য আবাসন নিশ্চিত করার সরকারের লক্ষ্যমাত্রার অংশ হিসেবে ঈদুল ফিতরের আগে মঙ্গলবার (২৬ এপ্রিল) ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৩২ হাজার ৯০৪টি ঘর হস্তান্তর করেন। তারই ধারাবাহিকতায় ঠাকুরগাঁওয়ের হরিপুরে ১৬৪টি গৃহহীনদের মাঝে ঘর হস্তান্তর করা হয়েছে।
প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে সারা দেশে একযোগে তৃতীয় পর্যায়ের জমির দলিল ও নির্মাণকৃত ঘরের চাবি প্রদান কর্মসূচির উদ্বোধন করেন।

হরিপুরে জমির দলিল ও নির্মাণকৃত ঘরের চাবি প্রদান কর্মসূচির অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ‍্যক্ষ জিয়াউল হাসান মুকুল।
আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল করিম, সহকারী কমিশনার ভূমি রাকিবুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নগেন কুমার পাল,হরিপুর থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা রুবেল হুসেন, উপজেলা প্রকৌশলী মাসুদুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার রায়হানুল ইসলাম মিঞা, সমাজসেবাকর্মকর্তা রাফিউল ইসলাম, ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম পুষ্প,মোতাহারা পারভীন সুমি,তাণ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল করিম, গেদুড়া ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম, আমগাও ইউপি চেয়ারম্যান পাভেল তালুকদার প্রমূখ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

করোনা বিস্তার রোধে উদ্বুদ্ধকরনে বীরগঞ্জ উপজেলা যুব শ্রমিক লীগের মাস্ক বিতরণ

হরিপুরে আওয়ামী লীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল

ঠাকুরগাঁওয়ে গড়েয়া হাটে জমে উঠেছে সুপারির ব্যবসা !

বালিয়াডাঙ্গী উপজেলা ইউএনওর নম্বর ক্লোন, ফোন করে চাঁদা দাবি !

ঠাকুরগাঁও জেলা পুলিশের বিভিন্ন কর্মকান্ডের বিষয়ে প্রতিবেদন প্রকাশ

উর্বশী ফোরাম-এর পরবর্তী গান সালমা’র‘কইরোনাবিয়া’

গনপ্রতিনিধিত্ব আদেশ বাতিলের দাবিতে দিনাজপুরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

মেডিকেলে চান্স পাওয়ায় ঠাকুরগাঁওয়ের ৮ জন শিক্ষার্থীকে ২ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান

প্রবীণ হিতৈষী সংঘ পরিদর্শণ কালে কেন্দ্রীয় মহাসচিব প্রবীণদের দাবী পূরণে ঢাকায় প্রধানমন্ত্রীকে সম্পৃক্ত করে বিশাল প্রবীণ মেলা হবে

প্রবীণ হিতৈষী সংঘ পরিদর্শণ কালে কেন্দ্রীয় মহাসচিব প্রবীণদের দাবী পূরণে ঢাকায় প্রধানমন্ত্রীকে সম্পৃক্ত করে বিশাল প্রবীণ মেলা হবে

রাণীশংকৈলে ইউপি নির্বাচনের শিশু নিহতের ঘটনায় পরির্দশনে তদন্ত কমিটি- গ্রেফতার আতংঙ্কে মসজিদে আযান বন্ধ