Wednesday , 27 April 2022 | [bangla_date]

প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি-গৃহ হস্তান্তর উদ্বোধন অনুষ্ঠিত

সফিকুল ইসলাম শিল্পী, রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
দেশব্যাপী মুজিববর্ষে আশ্রয়ণ প্রকল্পের আওতায় ও একযোগে কর্মসূচিতে মঙ্গলবার ২৬ এপ্রিল ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর উদ্বোধন অনুষ্ঠিত হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদিন সারাদেশে ৩য় পর্যায়ে ৩২ হাজার ৯০৪টি ঘর উদ্বোধন করেন। এরই অংশ হিসেবে রাণীশংকৈল উপজেলায় ৩৫১ টি ঘর প্রদান অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে এদিন সকাল সাড়ে ৯টায় উপজেলা হলরুমে ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রামকৃষ্ণ বর্মণ,আ’লীগ সভাপতি অধ্যক্ষ সইদুল হক, ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, সহকারী কমিশনার (ভূমি) ইদ্রজিৎ সাহা, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান এবং ওসি এসএম জাহিদ ইকবাল। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক-সামাজিক নেতা, কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অতিথিরা ছাড়াও বক্তব্য দেন- প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা স্যানুয়েল মারডি,প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক-কবি আনোয়ারুল ইসলাম,সাবেক অধ্যক্ষ ক্রীড়া সংগঠক তাজুল ইসলাম, পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, ইউপি চেয়ারম্যান আবুল কালাম, প্রেসক্লাব আহবায়ক কুশমত আলী ও সভাপতি ফারুক হোসেন প্রমুখ। পরে, উপজেলার বরাদ্দকৃত ভূমিহীন-গৃহহীন পরিবারদের মাঝে
ঘর ও জমির দলিলপত্র প্রদান করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশে স্তন ক্যান্সারে প্রতি বছরে আক্রান্ত ১৩ হাজার মারা যায় ৬ হাজার জন, নির্মূলে নেই ন্যাশনাল পলিসি

বোরো ধান কাটা-মাড়াইতে জনপ্রিয় হচ্ছে কম্বাইন হারভেষ্টার

দিনাজপুরের চিরিরবন্দরে ঘন কুয়াশায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হেলপার নিহত, আহত ৩

ফসলের মাঠে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতায় মানুষের ঢল

উচ্চমূল্যের ফল-ফসলের জাত সমপ্রসারণ ও বাজারজাতকরণ শীর্ষক ভ্যালু চেইন উপ-প্রকল্পের আওতায় ৫৪ জনের মাঝে প্রায় ১২ লক্ষ টাকার অনুদান প্রদান

দেশের সবচেয়ে বড় ঈদগাহ মাঠে চলছে প্রস্তুতি

ঘোড়াঘাটে হাজার হাজার শিক্ষার্থী অংশ গ্রহনে তারুণ্যের উৎসব র‌্যালী

বীরগঞ্জে বাল‍্য বিবাহ প্রতিরোধ এবং শিশু সুরক্ষা নিশ্চিতকরনে নাটিকা প্রদর্শন

দিনাজপুরের হিলি সীমান্তে বিজিবি-বিএসএফ’র মিষ্টি উপহার

দিনাজপুরে আওয়ামী লীগের শান্তি সমাবেশ