Friday , 8 April 2022 | [bangla_date]

ফের বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট চালু নতুন ট্যুরিস্ট ভিসায় ভারত যেতে পারবেন যাত্রীরা

মোঃ আশরাফুল ইসলাম, তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি :
মহামারি করোনা পরিস্থিতির কারণে দুই বছরের বেশি সময় চতুদের্শীয় স্থলবন্দর বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট বন্ধ থাকার পর আবার চালু হয়েছে। শুক্রবার থেকে পঞ্চগড়ের চতুদের্শীয় বাংলাবান্ধা স্থলবন্দর ইমিগ্রেশন চেক পোস্ট চালু হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাবান্ধা স্থলবন্দরের ইমিগ্রেশন ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) নজরুল ইসলাম।

তিনি জানান, এখন থেকে নতুন কোনো ভিসা ইস্যু হলে আর বাংলাবান্ধা স্থলবন্দর রুট উল্লেখ থাকলে এ চেকপোস্ট দিয়ে ভারত যাতায়াত করতে পারবেন ভিসাধারীরা।

ইমিগ্রেশন চেকপোস্ট সূত্র জানায়, মহামারি করোনাভাইরাস সংক্রমণের কারণে দীর্ঘ দুই বছরের বেশি সময় এ রুটে ভ্রমণ ভিসায় যাত্রী পারাপার বন্ধ থাকার পর খুলে দেয়া হচ্ছে। এ রুটে ২০২২ সালে যেসব নতুন ভিসা অনুমোদন পাবে এবং ভিসায় বাংলাবান্ধা রুট উল্লেখ থাকবে তারা ভারতে যাতায়াত করতে পারবেন। বৃহস্পতিবার উভয় দেশের সংশ্লিষ্টদের সম্মতিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ ইউসুফ আলী জানিয়েছেন, বৃহস্পতিবার ভিসা আবেদনের প্রেক্ষিতে ভারতীয় হাই কমিশনের পক্ষ থেকে বাংলাবান্ধা চেকপোস্ট ব্যবহারের অনুমতি দেয়া হয়েছে। এজন্য নতুন ভিসায় এ রুট উল্লেখ থাকলে যে কেউ এ চেকপোস্ট দিয়ে ভারত যাতায়াত করতে পারবেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওবাসিকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মুহা.সাদেক কুরাইশী

বীরগঞ্জে স্মার্টফোন না পয়ে কিশোরের আত্নহত্যা

মাতৃসেবা হাসপিটালের উদ্বোধন অনুষ্ঠানে স্বরূপ বকসী বাচ্চু চিকিৎসা সেবার মাধ্যমে মানুষের সেবা করাই হচ্ছে পরম ধর্ম

বোদায় ক্ষেতমজুর সমিতিরি জেলা সম্মেলন অনুষ্ঠিত

পীরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

প্রসূতিকে ছাড়পত্র দিল হাসপাতাল, সিএনজিতে উঠতেই সন্তান প্রসব!

বীরগঞ্জে জাতীয় পার্টির মানববন্ধন

সেতাবগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক হিসেবে প্রবীণ সাংবাদিক আব্দুস সাত্তারকে কো-অপ করা হয়েছে

আজ ইনস্টিটিউটের ব্যাডমিন্টন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

আজ ইনস্টিটিউটের ব্যাডমিন্টন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ঘোড়াঘাটে রানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ