Friday , 29 April 2022 | [bangla_date]

বীরগঞ্জে তরুন আদিবাসী জনগোষ্ঠীদেরকে নিয়ে জার্নি টু ইকুয়াল রাইটসের আলোচনা সভা ও ওয়ার্কশপ

বিকাশ ঘোষ, বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধি ।। দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৪নং পাল্টাপুর ইউনিয়নের রঘুনাথপুর উচ্চ বিদ্যালয়ে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইন্সটিটিউট কর্তৃক মনোনীত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ আব্দুল্লাহ-আল সাঈদের প্রজেক্ট, জার্নি টু ইকুয়াল রাইটসের আয়োজনে, তরুন আদিবাসী জনগোষ্ঠীর ও স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে আলোচনা সভা ও ওয়ার্কশপ অনুষ্ঠিত হয় । বৃহস্পতিবার সকালে উক্ত জার্নি টু ইকুয়াল রাইটসের
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন – ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ আব্দুল্লাহ-আল সাঈদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বারডেম মেডিক্যাল কলেজের শিক্ষার্থী মোঃ ইমরান হোসেন, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইসমাইল হোসেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুর সরকারি কলেজের শিক্ষার্থী মোঃ জাহিদ হাসান, বীরগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী মোঃ সিফাত ইসলাম, রঘুনাথপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালেক, ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য আশরাফুল ইসলাম প্রমুখ। এসময় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন । প্রধান অতিথি বক্তব্যে বলেন,আদিবাসী বাংঙালি জনগোষ্ঠীর তরুনদের একীভূত করণ ও সমাজের বৈষম্য দূরীকরনের উদ্দেশ্য নিয়েই কাজ করে যাচ্ছে প্রজেক্ট, জার্নি টু ইকুয়াল রাইটস । আদিবাসী তরুণীদের মধ্যে মুকুল মুরমু বলেন, স্থানীয় আদিবাসী জনগোষ্ঠী তাদের ন্যায্য অধিকার নিয়ে সচেতন নয়, নাগরিক অধিকারগুলো নিয়ে আমাদের সচেতন করতে বাঙালি সমাজ ও জনপ্রতিনিধিদের এগিয়ে আসতে হবে ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈল পৌর নির্বাচন ১৪ ফ্রেরুয়ারী- নির্বাচনী সকল প্রস্তুতি সর্ম্পূণ !

রাণীশংকৈলে ভিক্ষুক সহায়তা প্রদান

হিলি স্থলবন্দর দিয়ে আলু ও পেঁয়াজ আমদানি অব্যাহত

বীরগঞ্জে বাংলা শেপ কৃষক গ্রুপের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বোদায় আনসার ও ভিডিপির উদ্যোগে গাছের চারা রোপন

পীরগঞ্জে আধুনিক ভূমি ব্যব¯’াপনা বিষয়ক দুই দিন ব্যাপী প্রশিক্ষণ শুরু

উপজেলা প্রেসক্লাব হরিপুরের পক্ষে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মৃতিসৌধ পুষ্পস্তবক অর্পণ

পীরগঞ্জে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

ঠাকুরগাঁওয়ে সরকারি অ্যাম্বুলেন্স চলছে চালকের নির্ধারিত ভাড়ায়

৩ কোটি টাকা ব্যয়ে বোচাগঞ্জ-পীরগঞ্জ সড়ক মেরামতের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে