Thursday , 21 April 2022 | [bangla_date]

বীরগঞ্জে দীর্ঘমেয়াদী ফুটবল প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলামের উদ্যোগে দীর্ঘমেয়াদী অনূর্ধ্ব-১২ ও অনূর্ধ্ব-১৪ প্রমিলা ফুটবল প্রশিক্ষণ ক্যাম্পের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার মরিচা ইউনিয়নের আমিনা করিম মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ে এ প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান, সাবেক সাংসদ ও অত্র বিদ্যালয়ের সভাপতি মো. আমিনুল ইসলাম। বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণ চন্দ্র রায় এর সভাপতিত্বে বক্তব্য রাখেন এ এফ সি, সি ডিপ্লোমা কোচ আবু হোসেন দুলাল, খামার খড়িকাদাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদের, ইউপি সদস্য অজিবুল ইসলাম ও হাফিজুল ইসলাম। এসময় বিদ্যালযের ম্যানেজিৎ কমিটির অভিভাবক সদস্য কালিচরন রায়, নারায়ণ রায়, বাবুল চন্দ্র রায় ও সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য ননীবালা সহ অভিভাবকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক রনজিৎ রায়। এর আগে মেসার্স উল্লাস ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. আসিফ ইসলামের সহযোগিতায় ৪০ টি ফুটবল ও ৫১ জন খেলোয়াড়রের মাঝে বুট, জার্সি-প্যান্ট সহ যাবতীয় উপকরণ তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

তেঁতুলিয়ায় সড়ক দূর্ঘটনায় পাথর ব্যবসায়ীর মৃত্যু

রাণীশংকৈলে আল হিকমাহ এনলাইটেন্ড স্কুলের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠান

বীরগঞ্জে এস.ডি.এফ এর অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে অতি দরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে গরু প্রদান

বীরগঞ্জে কাউন চাষে সফলতা পেয়েছে তরুণ উদ্যোক্তা রেজা

দিনাজপুরে প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে জেলা পর্যায়ে প্রশিক্ষন কর্মশালা

হরিপুরে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রখ্যাত প্লাস্টিক সার্জন অধ্যাপক ডাঃ মোঃ সাজ্জাদ খন্দকারের উদ্যোগে ঠোঁট কাঁটা ও তালু কাঁটা অপারেশন ক্যাম্প

প্রখ্যাত প্লাস্টিক সার্জন অধ্যাপক ডাঃ মোঃ সাজ্জাদ খন্দকারের উদ্যোগে ঠোঁট কাঁটা ও তালু কাঁটা অপারেশন ক্যাম্প

৫ কিলোমিটার দৃশ্যমান হলো পদ্মা সেতু

পীরগঞ্জে ঝড়ে ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ