Friday , 29 April 2022 | [bangla_date]

বীরগঞ্জে পূর্ব শক্রতার জেরে বাড়ি-ঘরে আগুন, থানায় মামলা

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জের পল্লীতে পূর্ব শক্রতার জের ধরে বাড়ি-ঘরে আগুন দেয়ার ঘটনায় থানায় মামলা দায়ের করেছেন ক্ষতিগ্রস্ত পরিবার। বৃহস্পতিবার বীরগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডের আদর্শপাড়ায় সরজমিনে গেলে ক্ষতিগ্রস্ত পরিবার মৃত লেবার মুন্সি সফির উদ্দিনের ছেলে আব্দুল রশিদ জানান, পূর্ব শত্রুতার জেরে একই এলাকার কফিল উদ্দিনের ছেলে মোঃ রবিউল ইসলাম, নাসির উদ্দিন বাবু,রফিকুল ইসলাম, রবিউলের ছেলে শরীফ ও টুকুসহ অজ্ঞাতনামা ২/৩ জন সংঘবদ্ধ হয়ে গত শুক্রবার দিবাগত রাতে তার ছোট ভাই আব্দুক হকের শয়ন ঘরে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করেছে এবং আব্দুল হককে দড়ি দিয়ে বেধে প্রান নাশের চেষ্টায় বেধরক মারপিট করে ব্যাপক ক্ষতি সাধন করেন। আব্দুল হককে গুরুতর আহত অবস্থায় প্রথমে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরবর্তীতে চিকিৎসকের পরামর্শে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অগ্নিকান্ডের ঘটনার রাতে সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে।এ ব্যাপারে নিরুপায় হয়ে আব্দুল হক বীরগঞ্জ থানায় ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। যার মামলা নং ২১,তারিখ -২৬/৪/২০২২ ইং। এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার (বীরগঞ্জ সার্কেল) খোদাদাদ সুমন সহ বীরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আসামিদের বিরুদ্ধে দ্রুত আইনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রদান করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জ সঃ কলেজের HSC অনুঃ পরীক্ষার্থীদের কারণ দর্শানোর নোটিশ

বীরগঞ্জে দেবোত্তরের সম্পত্তি ও টাকা আত্মসাত, পরিস্থিতি উতপ্ত, প্রশাসনিক পদক্ষেপ প্রয়োজন

বীরগঞ্জে দুই দিনব্যাপী স্থানীয় সম্পদ আহরণ ও বাজেট ব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্স

বেশি খেলে লাখ টাকা জরিমানা, খাদ্য সঙ্কট মোকাবিলায় অদ্ভূত নির্দেশ চীনে

মসজিদে নামাজ আদায়ে নতুন নির্দেশনা জারি

পীরগঞ্জে বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

শহীদ রাষ্ট্রপতি জিয়ার জন্ম বার্ষিকীতে আটোয়ারী যুবদলের শীতবস্ত্র বিতরণ

ঠাকুরগাঁও-৩ আসনে নৌকা মনোনীত প্রার্থী’র সাথে রাণীশংকৈল আ’লীগের মত বিনিময় সভা

শ্রমিকদের ঘাম ঝড়া শ্রমে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটছে —দিনাজপুরে সাবেক মন্ত্রী শাজাহান খাঁন এমপি

জাতীয় উন্নয়ন ও অগ্রগতি অর্জনে সমবায় একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার -মনোরঞ্জন শীল গোপাল এমপি