Wednesday , 13 April 2022 | [bangla_date]

বীরগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

বিকাশ ঘোষ, বীরগঞ্জ, (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে চার ব্যবসা প্রতিষ্ঠানকে ১৯ হাজার টাকা জরিমানা করেছে দিনাজপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় মেয়াদ উত্তীর্ণপন্য ডিসপোজাল ও জরিমানা করা হয়।
বুধবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার বীরগঞ্জ পৌর বাজার ও নিজপাড়া ইউনিয়নের প্রেম বাজারে অভিযান চালিয়ে বীরগঞ্জ থানার পুলিশ সদস্যদের সহযোগিতায় দিনাজপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগম এই জরিমানা করেন। বীরগঞ্জ পৌর বাজার ও প্রেম বাজার এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগমের নেতৃত্বে বাজার মনিটরিং অভিযান পরিচালিত হয়। এসময় প্রেম বাজার সাব্বির ষ্টোর কে সংশ্লিষ্ট আইনের ৫১ ধারায় ৩ হাজার, মেসার্স সোহেল ট্রেডার্সকে ৫১ ধারায় ৩ হাজার, পৌর বাজারে সোবহানিয়া বেকারি কে ৩৭ ধারায় ৩ হাজার ও বিজয় চত্বর এলাকার মেসার্স জননী ট্রেডার্সকে ৫১ ধারায় ১০ হাজার টাকা সহ সর্বমোট ১৯ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় এবং মেয়াদ উত্তীর্ণ পন্য ডিসপোজাল করা হয়।
অভিযানে সহযোগীতায় ছিলেন উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর মোঃ ফরিদ বিন ইসলাম, এস আই টি সামিউল ইসলাম ও বীরগঞ্জ থানার পুলিশ প্রশাসন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

সুশাসন প্রতিষ্ঠায় প্রয়োজন স্বচ্ছতা, জবাবদিহিতা এবং অংশগ্রহণ-হাবিপ্রবি ভিসি

বীরগঞ্জে আগাম জাতের গ্রীষ্মকালীন ফুলকপির চাষে লাভবান কৃষক

মুজাবর্ণীতে রাস্তা চলাচলে জনসাধারণের দুর্ভোগ চরমে

দিনাজপুরের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলার উদ্বোধন

রাণীশংকৈল উপজেলা শিক্ষা অফিস আয়োজনে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান

ফুলবাড়ীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ৪

চাকুরী স্থায়ীকরণের দাবিতে মেডিকেল কলেজ হাসপাতালের আউটসোর্সিং কর্মচারীদের মানববন্ধন ও কর্মবিরতি

পুত্রকে হত্যাচেষ্টাকারীদের গ্রেফতার ও কঠোর শাস্তির দাবিতে দিনাজপুরে অসহায় পিতামাতাসহ গ্রামবাসীর মানববন্ধন ও সংবাদ সম্মেলন

তেঁতুলিয়ায় বিশেষায়িত স্বাস্থ্য ক্যাম্প

কৃষক দলের কেন্দ্রিয় নেতার মুক্তির দাবীতে আটোয়ারীতে বিক্ষোভ মিছিল