Tuesday , 26 April 2022 | [bangla_date]

বীরগঞ্জে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদের নতুন জামা বিতরণ

বিকাশ ঘোষ , বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদের নতুন জামা উপহার দিয়েছে টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ সাংগঠন। মঙ্গলবার (২৬ এপ্রিল -২০২২) দুপুর ১২ টায় বীরগঞ্জ পৌরসভার খালপাড়ায় সংগঠনটির বীরগঞ্জ উপজেলা শাখার সদস্যরা একদিনের টিফিনের টাকা বাঁচিয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে কোমলমতি শিশুদের নতুন জামা উপহার দেন। এসময় ঈদ উপহার বিতরণে উপস্থিত ছিলেন লাল সবুজ উন্নয়ন সংঘ বীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. তোফাজ্জল হোসেন, সিনিয়র সহ সভাপতি সুজন মিয়া, সহ- সভাপতি আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক মাসুদ হাসান, দপ্তর সম্পাদক তপু রায়, সাংস্কৃতিক সম্পাদক সারোয়ার হোসাইন, সহ প্রচার সম্পাদক সিফাত ইসলাম সেলিম, শিক্ষা বিষয়ক সম্পাদক মাইশা মেহজাবিন জুই, সমাজ কল্যাণ সম্পাদক শেখ রিপন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম, নারী ও শিশু উন্নয়ন সম্পাদক জুই রায়, সহ নারী ও শিশু উন্নয়ন সম্পাদক জুঁথি রায়, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সিমা রায়, ক্রাড়ী বিষয়ক সম্পাদক জাহিদ আহমেদ ও সদস্য ইবনে সিফাত প্রমুখ। বীরগঞ্জে উপজেলা শাখার সভাপতি তোফাজ্জল হোসেন বলেন, এবছর টিফিনের টাকা বাঁচিয়ে বিভিন্ন জেলায় এক হাজার সুুবিধাবঞ্চিত শিশুকে আমরা ঈদ উপহার দিবো। গত ২৪ এপ্রিল কুমিল্লা থেকে কার্যক্রমটি উদ্বোধন করেন লাল সবুজ উন্নয়ন সংঘের কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল। এবারের ঈদে বঞ্চিত শিশুদের মুখে হাঁসি ফুটুক এটিই আমাদের কামনা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
তারেক রহামানের ৩১ দফা বস্তবায়নের লক্ষের তেঁতুলিয়ায় বিএনপির ধানেরর শীষের  নির্বাচনি  সভা ও মিছিল

তারেক রহামানের ৩১ দফা বস্তবায়নের লক্ষের তেঁতুলিয়ায় বিএনপির ধানেরর শীষের নির্বাচনি সভা ও মিছিল

যতদিন ভূখন্ড থাকবে ততদিন পর্যন্ত জামায়াতকে রাজাকার, আল শামস খেতাব এই তিলক নিয়ে বাংলাদেশের মাটিতে বসবাস করতে হবে —বিএনপির নেতা ফরহাদ হোসেন আজাদ

বীরগঞ্জে অগ্নিকান্ডে ১৩টি পরিবারের বাড়ী-ঘর ও মালামালসহ সবকিছু পুড়ে ছাই

পীরগঞ্জে আইন শৃংখলা কমিটির সভা

বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় হেলপার নিহত ১

কাহারোলে বিদ্যুতের পিলার রেখে ড্রেন নির্মাণ

প্রশ্নফাঁসের কারণে দিনাজপুর শিক্ষা বোর্ডে এবার জীববিজ্ঞান ও উচ্চতর গণিতের প্রশ্ন বাতিল

বীরগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে উপনির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

পঞ্চগড়ের প্রবীণ রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা আশরাফুল ইসলাম ইন্তেকাল করেছেন

বীরগঞ্জে ঢেপা নদীর তীর সংরক্ষণ কাজের উদ্বোধন