Wednesday , 13 April 2022 | [bangla_date]

রাজনৈতিক ভাবে অসুস্থ বিএনপির সুস্থতার কোন সম্ভাবনা নেই -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি॥- দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত ব্যক্তিরা সুস্থ হলেও অসুস্থ বিএনপির সুস্থতার কোন সম্ভাবনা নেই। পশ্চাৎপদ রাজনীতির বাহক বিএনপি দেশকে অস্থির অবস্থার মধ্যে নিপতিত করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। বিএনপি’র এই রাজনৈতিক কার্যকলাপ উগ্র সাম্প্রদায়িক শক্তিকে সহায়তা করে। আর প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত থাকলেই সকল মানুষের ভাগ্যের উন্নয়ন সম্ভব। তাঁর বলিষ্ঠ নেতৃত্বেই সমাজসেবা কার্যক্রম মানুষের দোরগোড়ায় পৌঁছানো সম্ভব হয়েছে। এক কথায় সমাজসেবা কার্যক্রমকে চলন্ত ট্রেনে পরিণত করেছেন প্রধানমন্ত্রী।
বুধবার (১৩ এপ্রিল ২০২২) বিকেলে কাহারোল উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ক্যান্সার, কিডনি, লিভার, সিরোসিস স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হদরোগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক, উপজেলা সমাজসেবা অফিসার রাজীব বাগচী, উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুকুমার রায়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পুরাতন বই বিক্রেতা মালিক সমিতির নেতৃবৃন্দের সাথে মত বিনিময় নবাগত জেলা প্রশাসকের

আটোয়ারীতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনাসভা

বিদেশি সংস্কৃতির আগ্রাসন থেকে বেরিয়ে আসতে হবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

নতুন প্রজন্মের ভোটার সাথে খালিদ মাহমুদ চৌধুরীর মতবিনিময় স্মার্ট বাংলাদেশ গঠনে নৌকার পক্ষে নুতন ভোটাররা

মাসব্যাপী পাটজাত পণ্যের প্রশিক্ষণ বিষয়ক কোর্স উদ্বোধন

তেঁতুলিয়ার ইউএনও’র গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পীরগঞ্জ উপজেলা প্রকৌশলীর মৃত্যু ইউএনওসহ ৩ আহত

দিনাজপুরে দু’শ শিল্পী দর্শক মাতালেন গণজাগরণের সাংস্কৃতিক উৎসব

বীরগঞ্জে রাতভর পুলিশি অভিযান,নারী-পুরুষসহ ১৭ জনকে গ্রেফতার

বীরগঞ্জে রাতভর পুলিশি অভিযান,নারী-পুরুষসহ ১৭ জনকে গ্রেফতার

বালিয়াডাঙ্গী’র ২ চেয়ারম্যন, সংরক্ষিত ৭ ও সাধারণ ৪ জনসহ মোট ১৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে-

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে জাতীয় কন্যাশিশু দিবস — ২০২২ উদযাপন উপলক্ষে আলোচনা সভা