Thursday , 28 April 2022 | [bangla_date]

রাণীশংকৈলে পুকুরে ডুবে যুবতীর মৃত্যু

সফিকুল ইসলাম শিল্পী, রাণীশংকৈল ( ঠাকুরগাঁও) প্রতিনিধি।।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নের ভেদাইল গ্রামের একটি পুকুর থেকে
(২৮ এপ্রিল বৃহস্পতিবার) লিজি আকতার(২৫) নামে এক যুবতীর মরদেহ উদ্ধার করার খবর পাওয়া গেছে।
জানা যায়, রাণীশংকৈল ফায়ার স্টেশন অফিসার নাছিম ইকবালের নেতৃত্বে ফায়ার ফাইটার মামুন মিয়া ও কলিকান্ত রায় ওই মরদেহ উদ্ধার করেন।

জানা গেছে, ঘটনার দিন বৃহস্পতিবার দুপুর ১২টার সময় মৃত লিজি আকতার তাদের গ্রামের একটি পুকুরে ঘাটে গাছের পাতা কুড়াতে যায়। জানা গেছে, মৃগী রোগী লিজি একসময় পুকুরে পড়ে ডুবে যায়। খবর পেয়ে রাণীশংকৈল ফায়ার সার্ভিসের কর্মীরা এসে দ্রুত ওই পুকুর থেকে লিজির লাশ উদ্ধার করেন।

এ বিষয়ে রাণীশংকৈল থানার এসআই প্রদীপ কুমার রায় বলেন, আমরা আজই ঘটনাস্থল পরিদর্শন করেছি। মৃত যুবতী মৃগী রোগী ছিল বলে জানা গেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

জাতীয় চা দিবসে কাঁচা চা পাতার মূল্য বৃদ্ধির দাবিতে পঞ্চগড়ে চা বাগান মালিক সমিতির মানববন্ধন

বীরগঞ্জে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী ২০২৪ উদ্বোধন

ইদ উপলক্ষে উর্বশী ফোরাম-এর বিশেষ দুটি গান মুক্তি পাচ্ছে

বীরগঞ্জে ২১৭ তম কাব স্কাউট লিডার বেসিক কোর্স সম্পন্ন

পঞ্চগড়ে সরকারের ১৫ বছরের উন্নয়ন কার্যক্রম নিয়ে সংসদ সদস্যের শোভাযাত্রায় হাজারও নেতাকর্মীর ঢল

দিনাজপুরে অতিদরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান

চিরিরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত আহত ২

পীরগঞ্জে ছাত্রলীগ নেতার মৃত্যু

রানীশংকৈলে নানা আয়োজনে কন‍্যাশিশু দিবস পালিত

ওয়ার্ল্ড ভিশনের শিশু নেতৃত্বে প্রচারণা হিসেবে “আমার গ্রাম-আমার দায়িত্ব” শীর্ষক বাল্য বিবাহ মুক্ত গ্রাম করার লক্ষে প্রচারনা