Thursday , 28 April 2022 | [bangla_date]

রাণীশংকৈলে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত – ৪

সফিকুল ইসলাম শিল্পী, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

জানা যায়, গতকাল বুধবার ২৭ এপ্রিল আনুমানিক বিকাল ৫ টায় পৌরশহরের প্রাণী সম্পদ হাসপাতালের সামনে হেঁটে যাওয়ার সময় থ্রি হুইলার (পাগলু) গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষে সালমুউদ্দিন (জাতরু) ( ৮৩) নামে এক বৃদ্ধ দুর্ঘটনার শিকার হন।
তাকে সাথে সাথে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসারত অবস্থায় এদিন রাত ৮ টায় সে মারা যায়। জাতরুর বাড়ি রাণীশংকৈল বিএন বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশে।
বলিদ্বারা হঠাৎপাড়া গ্রামের আব্দুর জব্বারের ছেলে লিটন আলী (২০) গতকাল সন্ধায় বলিদ্বারা নলদিঘি নামক স্থানে থ্রি হুইলার পাগলুর সাথে দুর্ঘটনার শিকার হয়ে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাপাতালে আজ বুধবার চিকিৎসাধীন অবস্থায় সকালে মারা যায়।
এদিকে উপজেলার কাতিহার এলাকার সুভাস রায়ের ছেলে জিসান রায় (১৬) বুধবার সন্ধা ৭ টায় কাতিহার বিশমাইলে মোটরসাইকেল নিয়ে একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে সংঘর্ষে আহত হয়। পরে রংপুর মেডিক্যাল কলেজে নেয়ার পথে সে মারা যায়।
এছাড়াও এদিন রাতে উপজেলার নেকমরদ নয়া মার্কেট নামক স্থানে বালিয়াডাঙ্গী উপজেলার করিয়া গ্রামের আব্দুস সালামের ৭ বছরের মেয়ে রাস্তা পাড়াপাড়ের সময় মহেন্দ্র ট্রাকের সাথে সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় ঠাকুরগাঁও হাসপাতালে নেয়ার পথে মারা যায়।
রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ এসএম জাহিদ ইকবাল সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

কচুর লতিতেই খানসামায় ভাগ্য বদলের স্বপ্ন

রাণীশংকৈলে বিদ্যুৎস্পৃষ্টে ভ্যানচালকের মৃত্যু

বীরগঞ্জে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

কাহারোলে জামায়াতে ইসলামীর শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত

গ্রামবাংলার গ্রামীণ সংস্কৃতির মনোমুগ্ধকর সাপ দিয়ে ‘পাতা খেলা’\ উপচে পড়া দর্শকদের ভীড়

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শন করলেন রংপুর বিভাগীয় কমিশনার

জমি নিয়ে বিরোধ দিনাজপুরে বাবা ও ভাইকে হত্যার দায়ে পূত্র বাঞ্চারাম রায়ের মৃত্যুদন্ড

হরিপুরে বাঁশ শিল্পের মাধ্যমে জীবিকানির্বাহ

“”স্মৃতি ঘেরা পীরপুর” –মাসুদুর রহমান মাসুদ

দিনাজপুরে ২১ সদস্য বিশিষ্ট জেলা অপরাজিতা নেটওর্য়াকের কমিটি গঠন