Friday , 8 April 2022 | [bangla_date]

রাণীশংকৈলে ভ্রাম্যমাণ আদালতে ৩টি প্রতিষ্ঠানে জরিমানা

আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভ্রাম্যমাণ আদালত ৩টি দোকানে অর্থ জরিমানা করেন। সেগুলো হলো- পৌর এলাকার ভান্ডারা গ্রামে সিয়াম মুড়ি তৈরির কারখানা, পৌর শহরের বন্দরে মুদি দোকান দুলাল ষ্টোর ও সনজিত ষ্টোর।

বৃহস্পতিবার (৭এপ্রিল) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক শেখ সাদী। এ সময় সঙ্গে ছিলেন সহোযোগী স্যাানিটারি ইন্সপেক্টর সারোয়ার হোসেন।

পৌর এলাকার ভান্ডারা গ্রামে সিয়াম মুড়ি তৈরির কারখানায় অভিযান চালিয়ে খোলা লবন ব্যবহার এবং অসাস্থকর পরিবেশে মুড়ি তৈরির দায়ে ৪৩ ধারা লঙ্ঘন করায় কারখানা মালিক আলেফ উদ্দীনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

একইদিনে পৌরশহরে মুূদি দোকান দুলাল ষ্টোরের মালিক সুশান্ত সাহাকে ১০ হাজার টাকা ও সনজিত ষ্টোরের মালিক সনজিত মন্ডলকে ৫ হাজার টাকা মেয়াদবিহীন খাদ্যপণ্য রাখা,খাদ্যে বিষাক্ত রাসায়নিক দ্রব্য ব্যবহারসহ বিভিন্ন অপরাধে বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়।

এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
অফিসের সংশ্লিষ্ট কর্মচারী, সাংবাদিক, পুলিশ ও নিরাপত্তা কর্মীরা উপস্থিত ছিলেন।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক শেখ সাদী।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে গাঁজাসহ দিলীপ মারডি নামে একজন আটক

দেশের সব পাঠাগারগুলি নষ্ট করে দিয়েছে সরকার -মির্জা ফখরুল

আউলিয়াপুর ইউপির চোঁওড়া গ্রামকে বাল্যবিবাহ মুক্ত ঘোষনা

পীরগঞ্জে স্কুল ছাত্রীকে উত্তেক্ত করার অভিযোগে যুবককে ৫ দিন কারাদন্ড

পীরগঞ্জে স্কুল ছাত্রীকে উত্তেক্ত করার অভিযোগে যুবককে ৫ দিন কারাদন্ড

রাণীশংকৈলে জেলা প্রশাসকের পরিদর্শন -প্রস্তুত হচ্ছে বাড়ী- অপেক্ষায় গৃহহীনরা

পঞ্চগড় আটোয়ারীতে কাঞ্চনজঙ্ঘা হেল্পিং ফান্ডের ঈদের উপহার এবং ফলজ গাছ বিতরণ

দিনাজপুরে সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

রাণীশংকৈলে দলীয় প্রভাবে খাস জমি দখল-১৭ বছর পর মুখ খুললেন এলাকাবাসি

বালিয়াডাঙ্গীতে ভারপ্রাপ্ত কর্মকর্তা দিয়ে কাজ চলছে ৯ দপ্তর, পদ শূন্য ১০

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুরের ৬টি আসনে মনোনয়নপত্র বৈধ ৪২জনের