Sunday , 10 April 2022 | [bangla_date]

রাণীশংকৈলে হঠাৎ শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা

আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে হঠাৎ ঝড়ো হাওয়াসহ শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছে করছে কৃষি বিভাগ।

রোববার (১০ এপ্রিল) আনুমানিক ৩০০ থেকে ৪০০ গ্রাম ওজনের শিলাবৃষ্টি হয়েছে বলে জানান কৃষি বিভাগের কর্মকর্তারা।

রাণীশংকৈল উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় দেবনাথ বলেন, রোববার বিকালে শিলাবৃষ্টিতে উপজেলার নেকমরদ বাজার, গন্ডগ্রাম, যদুয়ার, ভবানীপুর, চন্দনচহট, দুর্লভপুর, পারকুন্ডা, ফরিদপাড়া রাতোর সহ বিভিন্ন এলাকায় ঘর বাড়ি, ধান ক্ষেত,ভূট্রা ক্ষেত, আম বাগান সহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

সরেজমিনে এসব উপজেলার বিভিন্ন সড়ক, বাসাবাড়ি, ফসলের মাঠেসহ বিভিন্ন জায়গায় শিলা জমে থাকতে দেখা যায়। তাছাড়াও অনেকের ঘরের টিনও ফুটা হয়ে গেছে বলেও জানা গেছে।

স্থানীয় পথচারী লোকমান আলী বলেন, সকাল থেকেই আবহাওয়া খারাপ ছিল। দুপুর তিনটার পর থেকে আকাশ কালো হতে থাকে। সাড়ে তিনটার সময় শিলাবৃষ্টি হয়। মুহূর্তেই পরিবেশ ঠাণ্ডা হয়ে যায়। শিলাবৃষ্টির কারণে ঘরের টিন ফুটা হয়ে গেছে। মানুষজন ক্ষতিগ্রস্ত হয়েছে।

ভবানীপুর গ্রামের কৃষক এনামুল মাষ্টার বলেন, “পাঁচ বিঘা জমিতে ভুট্টা, মরিচ ও ৩০ বিঘা জমিতে ধান আবাদ করেছিলাম। হঠাৎ শিলাবৃষ্টি হওয়ায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। আধাঘণ্টা ধরে এই শিলাবৃষ্টি হয়। এবার সর্বোচ্চ পরিমাণ শিলাবৃষ্টি হয়েছে। শিলাগুলো অনেক বড় বড় ছিল।

রাণীশংকৈলের বাচোর ইউনিয়নের ফুটানি টাউন গ্রামের কৃষক জয়নাল আবেদীন বলেন, এক একর জমিতে আমের বাগান ছিল। ধান, ভুট্টাসহ অন্যান্য ফসল ছিল প্রায় ১০ বিঘা জমিতে। শিলাবৃষ্টির কারণে এসব ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় দেবনাথ বলেন, রাণীশংকৈল উপজেলার বিভিন্ন এলাকায় ঝড়ো হাওয়ার সঙ্গে শিলাবৃষ্টি হয়েছে। “আনুমানিক ৩০০ থেকে ৪০০ গ্রাম ওজনের শিলা পড়তে দেখা গেছে। সবজি, মরিচ, ভুট্টা, ধান, আম, লিচুর ব্যাপক ক্ষতির আশঙ্কার করছি। তবে কী পরিমাণ ক্ষতি হয়েছে তা এখন বলা সম্ভব নয়। মাঠ পর্যায়ে আমাদের কৃষি কর্মকর্তারা কাজ করছেন।”

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রংপুরে মহাসমাবেশ সফল করার লক্ষ্যে হরিপুর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

বোচাগঞ্জে আদিবাসী মেলা অনুষ্ঠিত

শেখ হাসিনার মতো নেতৃত্ব নেই বলে শ্রীলঙ্কায় এই অবস্থা -মনোরঞ্জন শীল গোপাল এমপি

আওয়ামী লীগ কোন অস্ত্রের হুমকিতে ভীত নয় -মনোরঞ্জন শীল গোপাল এমপি

দিনাজপুরের বিভিন্ন স্কুলে ক্লাসে ফিরেছে শিক্ষার্থীরা

পীরগঞ্জে বিএনপির অবস্থান কর্মসূচি

পঞ্চগড়ের বোদায় ওলামাদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ঠাকুরগাঁওয়ে শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী পালিত

বাংলাদেশ নর্দান ইভ্যানজেলিক্যাল লুথারেন চার্চের জিএস’র বিরুদ্ধে অনিয়মের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

আটোয়ারীতে ওষূধের দোকানে দুর্ধর্ষ চুরি