Friday , 29 April 2022 | [bangla_date]

হরিপুরের কৃতিসন্তান আব্দুল জলিল ঠাকুরগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ হলেন

মিজানুর রহমান হরিপুর প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার কৃতিসন্তান প্রফেসর মোঃ আব্দুল জলিল ঠাকুরগাঁও সরকারি কলেজে অধ‍্যক্ষ হিসেবে যোগদান করেছেন প্রফেসর আব্দুল জলিল।

গত ১৯ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ের এক আদেশে ঠাকুরগাঁও সরকারি কলেজে অধ‍্যক্ষ হিসেবে পদায়ন পান। ২০২০ সালে প্রফেসর হিসেবে পদোন্নতি পেয়ে জেলার পীরগঞ্জ সরকারি কলেজে অধ‍্যক্ষ হিসেবে যোগদান করেন। ১৯৯৩ সালে ১৪ তম বিসিএস এর মাধ্যমে শিক্ষা ক‍্যাডারে যোগদান করেন তিনি। হরিপুর উপজেলার সদর ইউনিয়নের দনগাঁও গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আহমদ হোসেন মাতার নাম জাহেদা খাতুন। আব্দুল জলিলের কনিষ্ঠ ভাই জিয়াউল হাসান মুকুল হরিপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং হরিপুর মহিলা কলেজের অধ্যক্ষ ।

আব্দুল জলিল ১৯৮১ সালে এস এসসি ১৯৮৩ সালে এইচএসসি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিষয়ে স্নাতক(সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। প্রফেসর আব্দুল জলিল শিক্ষা ক‍্যাডারে একজন সৎ,কর্মঠ,দক্ষ এবং শিক্ষানুরাগী কর্মকর্তা হিসেবে সুপরিচিত।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে প্রেমের টানে সাড়া দিয়ে ইতালিয়ান যুবক –বিয়ে করেছেন পছন্দের মেয়েকে

হাবিপ্রবিতে ” International Participatory Research on the Hidden Dimensions of Poverty” শীর্ষক সেমিনার

বীরগঞ্জে অনিয়ম স্বেচ্ছাচারিতার প্রতিবাদে মানববন্ধন ও স্কুলে তালা

হৃদয়ে রাসুলকে ধারণ করলে কেউ সাম্প্রদায়িক জঙ্গিবাদী হবে না -মনোরঞ্জন শীল গোপাল এমপি

ফ্রি ডায়াবেটিস ক্যাম্প অনুষ্ঠিত

বীরগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

বোদায় আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট নাইট টুর্ণামেন্ট

দিনাজপুরসহ উত্তরাঞ্চলে ঐতিহ্যবাহী ‘ভাদর কাটানি’ উৎসব শুরু

বারি উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতি প্রতিভা অন্বেষণের দিনাজপুরে প্রদর্শনী মেলা

ট্রেনে যাত্রীকে নির্যাতন, সেই পুলিশ কর্মকর্তা বরখাস্ত