Sunday , 24 April 2022 | [bangla_date]

হরিপুরে গৃহহীনদের গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন বিষয়ে প্রেস ব্রিফিং

হরিপুর (ঠাকুরগাঁও) সংবাদদাতা: মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার দেশের সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্ভোধন বিষয়ে সাংবাদিকদের সঙ্গে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময় ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৪ এপ্রিল) সকাল ১১টার দিকে হরিপুর উপজেলা প্রশাসানের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা ও প্রেস ব্রিফিং করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল করিম। এসময় উপস্থিত ছিলেন হরিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ‍্যক্ষ জিয়াউল হাসান মুকুল, সহকারী কমিশনার ভূমি রাকিবুজ্জামান,উপজেলা প্রকৌশলী মাসুদুর রহমান হরিপুর থানার (ওসি) তদন্ত আমিরুল ইসলাম।
প্রেস ব্রিফিংয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হাসান মুকুল বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগনের কল্যানে নানামুখী কর্মসূচি গ্রহণ করেছেন।

মুজিব শতবর্ষ উপলক্ষে ”বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না” মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ ঘোষনা বাস্তবায়নের লক্ষ্যে ইতিমধ্যে দেশের সব ভূমিহীন ও গৃহহীন পরিবারের তালিকা তৈরী করেছে। তারই ভিত্তিতে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ছয়টি ইউনিয়নে ১ম ও ২য় পর্যায়ে ৯৩৬ টিসহ মোট ১৩১৬ টি গৃহ তৈরী করা হচ্ছে। আগামী ২৬ এপ্রিল উদ্ভোধন করা হবে ১৬৪টি গৃহ এবং বাকি গুলো কিছু দিনের মধ্যে কাজ শেষ করে হস্তান্তর করা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুর শিক্ষাবোর্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালিত

প্রধানমন্ত্রীর দৃষ্টি কামনা ঠাকুরগাঁও চিনিকলের অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী-কর্মকর্তাদের মানবেতর জীবন যাপন

বীরগঞ্জে সজনার ডাল রোপন কর্মসূচীর উদ্বোধন

হরিপুরে ২টি প্রাথমিক বিদ্যালয় ঝুঁকিপূর্ণ

ইঁদুরের গর্তের ধান বেচে শীতের গরম পোশাক কিনবে শিশুরা !

চিরিরবন্দর আত্রাই নদী থেকে অজ্ঞাত দুই যুবকের মরদেহ উদ্ধার

মুষলধারে বৃষ্টিতে ধসে গেল সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন হাজারো মানুষ

দিনাজপুর সদর উপজেলা বিএনপির প্রস্তুতি সভা

রাণীশংকৈলে শিশুশ্রম সংক্রান্ত তথ্য শেয়ার ও সচেতন মূলক কর্মশালা অনুষ্ঠিত

বীরগঞ্জ সায়েন্স ক্লাব ও হামরা বীরগঞ্জিয়া সদস্য পরিষদের ঈদ পূর্ণমিলনী