Thursday , 21 April 2022 | [bangla_date]

হরিপুরে দ্রুত গতিতে এগিয়ে চলছে আশ্রয়ণ প্রকল্পের নির্মাণাধীন ঘরের কাজ

হরিপুর (ঠাকুরগাঁও) সংবাদদাতা: ঠাকুরগাঁওয়ের হরিপুরে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল করিম ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রাকিবুজ্জামান এর নেতৃত্বে এবং নিয়োমিত তদারকিতে ভূমিহীনদের জন্য আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় নির্মাণাধীন ঘরের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে।
এরই মধ্যে কিছু ঘরের কাজ শেষ হয়েছে। সেই ঘরগুলো সুবিধা ভূগিদের মাঝে হস্তান্তরের জন্য প্রস্তূত করা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের অধীনে অসহায় গৃহহীন ও ভূমিহীন পরিবারকে উপহার হিসেবে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ৬টি ইউনিয়নে নির্মাণাধীন প্রকল্প ও গৃহ নির্মাণ কাজের অগ্রগতির বিষয়ে খোঁজখবর নিতে রবিবার (২০ মার্চ) সকালে হরিপুরে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল করিম ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রাকিবুজ্জামান পরিদর্শনে আসেন।
এ বিষয়ে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রাকিবুজ্জামান বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি স্বপ্ন ছিল দেশের কোন মানুষ না খেয়ে থাকবে না, তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী মুজিব বর্ষ উপলক্ষে সারা দেশের ন্যায় ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় নির্মাণাধীন ঘরের কাজ দ্রুত এগিয়ে চলছে।
হরিপুরে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল করিম বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি স্বপ্ন ছিল দেশের কোন মানুষ না খেয়ে ও আশ্রয়হীন হয়ে থাকবে না। তাই তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাবার স্বপ্ন বাস্তবায়ন করার লক্ষ্যে আশ্রয়ণ-২ প্রকল্পের অধীনে অসহায় গৃহহীন ও ভূমিহীন পরিবারকে মুজিব বর্ষ উপলক্ষে উপহার হিসেবে ঘর নির্মাণ করে দিচ্ছে। আশ্রয়ণ-২ প্রকল্পের অধীনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার দেওয়া ঘরগুলো দ্রুত গতিতে নির্মাণ কাজ এগিয়ে চলেছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোদায় দুই যুগ পর টিকেট কেটে মঞ্চ নাটক উপভোগ করলেন দর্শক, মঞ্চস্থ হলো পাখিদের বৈঠক

বীরগঞ্জে লিচু পাড়তে গিয়ে বি’দ্যুৎ স্পৃ’ষ্ট হয়ে শ্রমিকের মৃ’ত্যু

জেলা চাউল কল মালিক গ্রুপের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

আটোয়ারীতে সরকারি সেবা প্রাপ্তিতে অনগ্রসরদের অধিকতর অন্তর্ভুক্তি শীর্ষক কর্মশালা

রাণীশংকৈলে ফেন্সিডিল সহ ইউপি সদস্য গ্রেফতার

রাণীশংকৈলে দুর্গাপূজার প্রতিমার র্পূণ রুপ দিতে ব্যস্ত সময় পার করছেন মৃৎ শিল্পীরা

বালিয়াডাঙ্গীতে জমি সংক্রান্ত বিরোধে নিহত-১

খাদ্য উৎপাদনে রাসায়নিক সারের বিকল্প মাটির বন্ধু ভার্মি কম্পোস্ট

সমন্বয়কদের আওয়ামী লীগ ও জাতীয় পার্টির হুমকির প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

হিলি ছড়িয়ে পড়েছে বিষাক্ত পার্থেনিয়াম আগাছা