Saturday , 16 April 2022 | [bangla_date]

হরিপুরে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা ৫ নং সদর ইউনিয়ন বিএনপির আয়োজনে বিএনপি’র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে৷
শনিবার (১৬ এপ্রিল) বটতলী মহিলা কলেজ মাঠে ইফতার ও দোয়া মাহফিলে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৫ নং হরিপুর সদর ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুল হামিদ৷

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র হরিপুর উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি জামাল উদ্দিন,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও আমগাঁও ইউপি’র সাবেক চেয়ারম্যান ইসমাইল হোসেন,জেলা বিএনপির সদস্য ও জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম,১ নং ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ-সভাপতি তরিকুল ইসলাম,উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হরিপুর উপজেলা বিএনপি’র জয়েন্ট সেক্রেটারি ও ঠাকুরগাঁও জেলা বিএনপি’র সহ আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আশরাফুল ইসলাম, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা পারভীন, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম,৫ নং হরিপুর সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলামসহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, শ্রমিক দলের সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঢাকাস্থ বীরগঞ্জ সমিতির নব নির্বাচিত কার্যকরি কমিটির সদস্যদের বীরগঞ্জে সংবর্ধনা ও সম্মাননা প্রদান

দিনাজপুরে ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

বোচাগঞ্জে দুই কন্যা সন্তান সহ কোটি টাকার সম্পদের জরুরী ফাইল উদ্ধারে মজিদ খাঁন এর সাংবাদিক সম্মেলন

পীরগঞ্জে কোয়ালিটি এডুকেশন বিষয়ক সেমিনার

পঞ্চগড়ে প্রথম আলো সম্পাদক ও প্রতিবেদকের নামে হয়রানীমূলক মামলা প্রত্যাহার দাবিতে মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে শীতার্তদের মানুষের পাশে পুণাক !

বীরগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে ঔষধের দোকানে ১৩ হাজার টাকা জরিমানা

বীরগঞ্জে প্রচেষ্টা ব্লাড ব্যাংক শাখার মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁও জেলা প্রবাসী সংগঠনের উদ্যোগে কম্বল ও নগদ অর্থ বিতরণ

দিনাজপুর ষ্টেশন ক্লাবের নবনির্বাচিত কমিটি গঠণ