Tuesday , 26 April 2022 | [bangla_date]

বোচাগঞ্জে আদিবাসীদের সাথে মতবিনিময় সভা

দিনাজপুরের বোচাগঞ্জে সোমবার বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সাথে আদিবাসী ও কমিউনিটিতে সেচ, সামাজিক বনায়ন ও সুপেয় পানি সরবরাহ বিষয়ক মতবিনিময় করা হয়েছে। সকাল ১১টায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয়ে ইএসডিও প্রেমদীপ প্রকল্পের আয়োজনে হেকস্ ইপারের সহযোগিতায় আদিবাসী দলিত উন্নয়ন ফোরামের সভাপতি ইলিয়াস হেমব্রম এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বরেন্দ্রের সহকারী প্রকৌশলী মোঃ ইকবাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন ৩নং-মুর্শিদহাট ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ওয়াক্কাস কাঞ্চন, সেতাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদুল আযম বোচাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শামসুল আলম, , ইউপি সদস্য সুদেব চন্দ্র দেবশর্মা, ইএসডিও প্রকল্পের সমন্বয়কারী কাজী মোঃ সেরাজুস সালেকিন, উপজেলা ম্যানেজার অরুন চন্দ্রশীল,ভিডিসি সভাপতি, রাজা হেমব্রম, রামদুলাল ঋষি, সহ সভাপতি চুনু মার্ডী ও সাধারন সম্পাদক সুজন ঋষি প্রমুখ। প্রধান অতিথি বলেন আদিবাসী এলাকায় নদীতে ৩/৪ফিট পানি থাকলে সোলার প্যানেল এর মাধ্যমে ৫টি ডিপটিউবেল স্থাপন করে যাবে এবং সুগারমিল জমিতে যে ডিপটিউবয়েল আছে তা আমাদের সাথে চুক্তি হলে, নাফানগর সুগারমিল ডিপটিউবয়েল ২০০০ফিট পানি পাইপ লাইন করা হবে এবং পাতকুয়া ও সামাজিক বনায়ন জন্য বরাদ্দ আসলে তা বাস্তবায়ন করা হবে ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে সড়ক দূর্ঘটনায় কয়লা খনির শ্রমিক নিহত

খানসামায় চেতনানাশক ছিটিয়ে প্রায় ৬ভরি  স্বর্ণালংকার ও ৮০ হাজার টাকা চুরি

খানসামায় চেতনানাশক ছিটিয়ে প্রায় ৬ভরি স্বর্ণালংকার ও ৮০ হাজার টাকা চুরি

সঠিকভাবে ঠাকুরগাঁওয়ে করোনার ভ্যাকসিন বন্টন করা হবে -সাংসদ রমেশ চন্দ্র সেন

হাবিপ্রবিতে “ইন্টেলেকচুয়াল প্রোপার্টি রাইটস ইন বাংলাদেশ এডুকেশন সেক্টর”শীর্ষক কর্মশালা

বীরগঞ্জে টি-টিন ক্রিকেট টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

ঘোড়াঘাটে ট্যাবলেট সহ একজন আটক

কাহারোল প্রেসক্লাবের সাবেক সভাপতির ইন্তেকাল

ঠাকুরগাঁওয়ে আধুনিক সদর হাসপাতালে শিশু ওয়ার্ড ভবনের বিমে ফাটল ও ঝুঁকিপূর্ণ যে কোন সময়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা হতে পারে

বীরগঞ্জের দেবীপুরে ভাঙ্গা ব্রীজটি মৃত্যু ফাঁদে পরিণত

আটোয়ারীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৫ অনুষ্ঠিত