Thursday , 5 May 2022 | [bangla_date]

আশ্রায়ন প্রকল্পের ঘড় জবর দখলের চেষ্টা পীরগঞ্জে পৌর কাউন্সিলর সহ ৬৯ জনের নামে মামলা

পীরগঞ্জ প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে প্রধান মন্ত্রীর আশ্রায়ন প্রকল্প-২ এর আওতায় ভুমিহীনদের জন্য নির্মিত ৩২টি ঘড় অবৈধ ভাবে দখল নিতে ঘড়ের দরজার তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ভাংচুড় এবং টিউবওয়েল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন পৌর কাউন্সিলর সহ ৬৯ জনের বিরুদ্ধে বুধবার রাতে ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা আবু রায়হান বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। মামলায় ১৯ জনের নাম উল্লেখ করা হলেও অজ্ঞাত নামা আসামী করা হয়েছে ৫০ জনকে। তবে কেউ গ্রেফতার হয়নি।
মামলা এবং এলাকাবাসী সুত্রে জানা যায়, প্রধান মন্ত্রীর আশ্রায়ন প্রকল্প-২ এর আওতায় ভুমিহীনদের জন্য পীরগঞ্জ পৌরসভার গুয়াগাঁও এলাাকায় ৩২ টি ঘড় নির্মান কাজ শেষ পর্যায়ে রয়েছে। ঘড় রবাদ্দের জন্য প্রকৃত ভুমিহীনদের তালিকা প্রণয়নের কাজও চলছে। এমতাবস্থায় ঐ এলাকার পৌর কাউন্সিলর আব্দুস সামাদ সহ গুয়াগাাঁও মহল্লার মমতাজ আলী ও উসমান আলীর প্ররোচনায় গুয়াগাঁও এবং জগথা গোরস্তান পাড়ার লোকজন ঐ আশ্রায়ন প্রকল্পের ঘড় দখলে নিতে বুধবার সকালে ঘড়ের দরজার তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম সহ থানা পুলিশ ঘটনাস্থলে গেলে অবৈধ অনুপ্রবেশকারীরা ঘড়ের দরজা জানালা ভাংচুড় চালায় এবং আশ্রায়ন প্রকল্পের জন্য রাখা ৪ টি টিউবওয়ের সহ কয়েকটি টিউবওয়ের হাতল নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় পীরগঞ্জ ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা আবু রায়হান বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, আশ্রায়ন প্রকল্পের ঘড় অবৈধ ভাবে দখল নেওয়ার চেষ্টা, ঘড়ের দরজা জানালা ভাংচুর ও টিউবয়েরল চুরির অপরাধে থানায় মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
বীরগঞ্জ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক সন্তানের জননীর মৃত্যু

বীরগঞ্জ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক সন্তানের জননীর মৃত্যু

রমজান উপলক্ষে হিলি দিয়ে বাঙ্গি আমদানি

চব্বিশের গণ অভ্যুত্থানের পর আওয়ামী লীগের ঠিকানা আর বাংলাদেশে হবে না -পঞ্চগড়ে নুরুল হক নুর

পীরগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পীরগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাণীশংকৈলে পুষনা উৎসব

মহিলা পরিষদ ও ইনার হুইল ক্লাব অব দিনাজপুর শীতার্ত মানুষের পাশে

ঠাকুরগাঁওয়ে বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা

দিনাজপুরে নেশা জাতীয় ট্যাবলেটসহ আটক-২

খানসামায় অবৈধভাবে বালু উত্তোলন  করায় ৩ জনকে ৭ দিনের জেল

খানসামায় অবৈধভাবে বালু উত্তোলন করায় ৩ জনকে ৭ দিনের জেল

দিনাজপুর বে-সরকারি বিদ্যুৎ শ্রমিক ইউনিয়ন উদ্যোগে কর্মহীন-অসুস্থ ও দুঃস্থ শ্রমিকদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল