Thursday , 12 May 2022 | [bangla_date]

কাহারোল উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

============
বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুর।- ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে দিনাজপুরের কাহারোল উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক আজিজুল ইমাম চৌধুরী।
বৃহস্পতিবার (১২ মে -২০২২) বেলা ১২ টায় কাহারোল উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত সম্মেলনের প্রথম অধিবেশনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মোস্তাফিজুর রহমান ফিজার।
তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মত দেশ প্রেমিক আর কেউ নেই। তবুও তার পিতার মত তাকে একাধিবার হত্যার চেষ্টা করা হয়েছে। কিন্ত পচাত্তরে বঙ্গবন্ধুর পাশে খন্দাকার মোশতাকরা ছিল আর বর্তমানে শেখ হাসিনার পাশে আমরা আছি। কোন অপশক্তিই শেখ হাসিনার কোন ক্ষতি করতে পারবে না। তাই নিজেদের ভিতর কোন্দল সৃস্টি করে আওয়ামী লীগের সুনাম নষ্ট করবেন না।
কাহারোল উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম ফারুক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। তিনি বলেন, দেশকে কাঙ্খিত লক্ষ্যে পৌছানোর জন্য আওয়ামী লীগের কোন বিকল্প নেই। আওয়ামী লীগকে সুসংগঠিত করতে হবে দেশের ১৮ কোটি মানুষের সার্থে।
এর আগে কাহারোল উপজেলা আওয়ামী লীগের সম্মেলন সকাল সাড়ে ১১ টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয়।
সম্মেলনে জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন। দ্বিতীয় অধিবেশনে কমিটি গঠন করা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

কাহারোলে বিজয়া পুনর্মিলনী অনুষ্ঠানে এমপি মনোরঞ্জন শীল গোপাল মহামারিতেও বিএনপি-জামায়াতের সন্ত্রাসী কার্যকলাপ থেমে নেই

ঠাকুরগাঁওয়ে হৃদরোগ ও লিভারের আক্রান্ত ডলি বেগমের চিকিৎসায় আর্থিক সহযোগিতার আকুতি

বীরগঞ্জে এনজিওর নির্বাহী পরিচালকের স্ত্রী হত্যা না আত্নহত্যা! স্বামী আটক

১৬ মার্চ দিনাজপুরে সাহাপাড়া খাল খনন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী -পানিসম্পদ মন্ত্রী

চুল কাটতে লম্বা লাইন রাণীশংকৈলে নাপিতের কদর বেড়েছে

চিরিরবন্দরে ৩ হোটেলকে জরিমানা

​আফগানিস্তানে তালেবানের উত্থানে আরব বিশ্বে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া

বিভাগীয় অষ্টম বারের মতো শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী নির্বাচিত বীরগঞ্জের মরিয়ম বেগম

পঞ্চগড়ে জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু

ঠাকুরগাঁওয়ে গ্রামীন ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচী !