Wednesday , 11 May 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে নদীর অবৈধ স্থাপনা দখলমুক্ত করতে পরিদর্শন

মোঃ মজিবর রহমান শেখ,,
ঠাকুরগাঁও জেলায় নদীর জমি দখলমুক্ত করতে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের একটি দল জেলা শহরের বিভিন্ন জায়গা পরিদর্শন করেছে। বুধবার (১১ মে) দুপুরে শুক নদীর পাশে পানি উন্নয়ন বোর্ডের পরিত্যাক্ত ভবনের পাশে অবৈধভাবে ঘড়বাড়ি স্থাপনা তৈরি করায় ঘটনাস্থল পরিদর্শন করেন পানি উন্নয়ন বোর্ড ঠাকুরগাঁও জেলা নির্বাহী প্রকৌশলীসহ বেশ কয়েকজন অফিসার। পরিদর্শনের পর পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তারা বলেন, আবুল হোসেন নামে এক ব্যক্তি শুক নদীর পাশে দীর্ঘ দিন ধরে পানি উন্নয়ন বোর্ডের ভবনে বসবাস করলেও কৌশলে তিনি ভবনের আশপাশে বেশ কয়েকটি ভবন নির্মাণ করেন। শুধু তাই নয় তিনি সরকারি জমি নিজের দখলে আনতে একটি পরচার কাগজও তৈরি করে ফেলেছেন। বিষয়টি নজরে আসায় ঘটনাস্থল পরিদর্শন করা হয়। তিনি সম্পূর্নরুপে জালিয়াতির আশ্রয় নিয়ে এই কাজটি করেছে। যা অন্যায়। তাই আগামী আবুল হোসেনসহ আশপাশের যারা অবৈধভাবে জমি দখল করে বসবাস করছে তাদেরকে সকল স্থাপনা সরিয়ে নিতে আগামী সাত কার্যদিবসের মধ্যে চিঠি দেয়া হবে। অন্যথায় প্রশাসানের সহায়তা নিয়ে তা গুড়িয়ে দেয়া হবে। পরিদর্শনের সময় কাগজ জালিয়াতি করা সেই ব্যক্তি আবুল হোসেন ভুল করেছেন বলেন স্বীকার করেন।
এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম জানান, সরকারের জমি জালিয়াতি করে কেউ নিজের নামে নেয়ার চেষ্টা করায় আবুল হোসেনের বিরুদ্ধে আইগত ব্যবস্থা নেয়া হবে। এছাড়া নোটিশ দেয়ার পর সকল জমি দখলমুক্ত না হলে তা গুড়িয়ে দেয়া হবে বলে জানান তিনি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে কম্বল ও কোরআন শরীফ বিতরণ

নুরের নতুন দলের আত্মপ্রকাশ, নাম ‘গণ অধিকার পরিষদ’

উত্তরাঞ্চল থেকে হারিয়ে যেতে বসেছে আমাদের জাতীয় ফুল শাপলা

স্বাধীনতার পরাজিত শক্তিকে রুখে দিতে সাংস্কৃতিক চর্চার কোন বিকল্প নাই -আসাদুজ্জামান নুর এমপি

বীরগঞ্জে দোকান মার্কেটে ক্রেতাদের ব্যাপক উপস্থিত

পঞ্চগড়ে দুই ইটভাটায় অভিযান

স্বাধীনতা সংগ্রামের সনদপত্র পেলেও মুক্তিযুদ্ধার তালিকায় ঠাই মিলেনি বৃদ্ধ মকবুল হোসেনের নাম

নানা আয়োজনে দিনাজপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত

সারজিসের আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন লিটন

অদম্য শিক্ষক বিশ্বনাথ রায় এর বিদায়ের  সুরে মলিন সেতাবগঞ্জ সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়

অদম্য শিক্ষক বিশ্বনাথ রায় এর বিদায়ের সুরে মলিন সেতাবগঞ্জ সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়