Sunday , 22 May 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে ধর্ষক সহ আটক – ২

মোঃ মজিবর রহমান শেখ,,
ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার ভাউলারহাট এলাকায় ৮ম শ্রেণির ছাত্রী (১৩) ধর্ষনের অভিযোগে মামলা দায়ের করা হয়। ২২ মে রবিবার ভোররাতে ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার ফুটানি বাজার নামক এলাকা থেকে তাদের আটক করে পুলিশ। এর আগে গত ২১ মে শনিবার ঐ ছাত্রীর পিতা বাদী হয়ে সদর থানায় ৬ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। মামলার বিবরণে জানা যায়, ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার ভাউলার হাট নামক এলাকায় স্কুলে যাতায়াতকালে প্রায়ই ঐ স্কুল ছাত্রীকে প্রেম নিবেদন সহ নানা রকম কু-প্রস্তাব দিয়ে আসছিল দুলাল (৩০) নামে এক বখাটে। গত ১৬ মে স্কুল থেকে ফেরার পথে দুলাল সহ অন্যান্য আসামীরা স্কুল ছাত্রীর পথরোধ করে জোরপূর্বক অটোরিক্সাযোগে স্থানীয় ট্রাক-ট্যাংকলরী অফিসে নিয়ে যায়। পরে দুলাল স্কুল ছাত্রীটিকে ঘরের ভেতরে ঢুকিয়ে জোরপূর্বক ধর্ষন করে। ধর্ষনের ভিডিও গোপনে মোবাইল ফোনে ধারণ করে রাখে। পরে অন্যান্য অভিযুক্তরা এসে স্কুলছাত্রীটিকে মোবাইলে ধারণকৃত ভিডিও দেখিয়ে বলে এ ঘটনা কাউকে জানালে তা ইন্টারনেটে ছেড়ে দেওয়া হবে বলে হুমকি দেয়। পুলিশ অভিযান চালিয়ে ধর্ষক মো: দুলাল ও সাজু নামে ২ জনকে আটক
করে। ধর্ষক দুলাল ঐ এলাকার সোলেমান আলীর ছেলে। অপর আসামীরা হলেন — ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার চুনিহারি এলাকার সাজু (৩২), কাচনা গ্রামের গিয়াস উদ্দীনের ছেলে দুলাল (৩৫), পদমপুর গ্রামের পয়গাম আলীর ছেলে আলমগীর হোসেন (৪০), হরিন্দা গ্রামের মৃত ঘুটুর ছেলে হাফিজুর রহমান (৪৫) ও একই গ্রামের খকেন (৫০)। ২২ মে রবিবার ছাত্রীর ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়। ঠাকুরগাঁও জেলার সদর থানার অফিসার ইনচার্জ তানভীরুল ইসলাম বলেন, আটককৃত দুইজনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বঙ্গবন্ধু স্বাধীনতা ও শেখ হাসিনা উন্নয়নের রোল মডেল-এমপি গোপাল

নৌকার বিজয় সুনিশ্চিত করতে সরকারের উন্নয়ন ঘরে ঘরে পৌঁছে দিতে হবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে বিজয়ী হয়েছেন– সভাপতি পদে- মঞ্জু , সাধারণ সম্পাদক পদে – ইমরান।

কান্তজিউ বিগ্রহ দিনাজপুরে আনার বিষয় মত বিনিময় সভায় জেলা প্রশাসক

হরিপুরে মে দিবস উদযাপনে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত

বিএসএফ মহাপরিচালকের বাংলাবান্ধা জিরোপয়েন্ট পরিদর্শন

রোটারী ক্লাব অব দিনাজপুর বিশ্ব পোলিও দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী

খানসামায় অবৈধ এক ইটভাটা ভেঙে দিলো প্রশাসন

ঘোড়াঘাটে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহি নৌকা বাইচ প্রতিযোগিতা

দেশের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ মৃত্যু ৬৩, সর্বোচ্চ ৭ হাজার ৬২৬ জন আক্রান্ত