Tuesday , 17 May 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে ২৭ টি পুরনো আগ্নেয়াস্ত্র পুলিশ উদ্ধার করেছে

মোঃ মজিবর রহমান শেখ,,
ঠাকুরগাঁও শহরের আশ্রমপাড়ায় পুরনো ভবনের মাটির খুড়ে মাটির নিচে থেকে ২৭টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ মে) বিকেলে মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত ২৭টি অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের ২৪টি ৩০৩ বন্দুক এবং তিনটি এসএল আর। এর সঙ্গে একবক্স গুলিও উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ব্রিগেডিয়ার নাজির হাওলাদার নামে বীর মুক্তিযোদ্ধার বাড়ি ছিল এটা। সম্প্রতি মুক্তিযোদ্ধার নাতি বাপ্পি হাওলাদার বাড়িটি বিক্রি করে দেন। বাড়িটি হানিফ নামে এক ব্যক্তি কিনে নেন এবং পুরাতন ভবন ভেঙে নতুন ভবন বানানোর কাজ শুরু করেন। ভবন ভেঙে মাটি খনন করার সময় একটি ট্রাংকে থাকা ২৭টি অগ্নেয়াস্ত্র ও একটি লোহার বক্সে বিপুল পরিমাণে গুলি দেখতে পায় শ্রমিকরা। এই বিষয়ে বাড়ির মালিক হানিফ জানান, বাড়ি তৈরির জন্য মাটি খুড়তে অস্ত্রগুলো পাওয়া যায়। পরে পুলিশ এসে সেগুলো উদ্ধার করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন বলেন, উদ্ধারকৃত অস্ত্রগুলো পুলিশি হেফাজতে নেয়া হয়েছে। এই স্থানে আরও অস্ত্র আছে কি-না তা দেখা হচ্ছে। পুলিশি তত্বাবধানে খনন কাজ চলছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

একমাত্র শেখ হাসিনার নেতৃত্বেই স্বচ্ছ নির্বাচন সম্ভব -মনোরঞ্জন শীল গোপাল এমপি

রাণীশংকৈল পৌর জামাতের ইফতার

পীরগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

আটোয়ারীতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রযুক্তিগত কর্মকর্তা’র নেতৃত্বে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন পরিদর্শন টিম

আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রি কলেজে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

আপন দুইভাই ডিবি পুলিশের অভিযানে ২,০৩২ পিস ইয়াবাসহ গ্রেফতার !

পঞ্চগড়ে সেরা বউ-শাশুড়ি যৌথ পরিবারকে সম্মাননা দিল শিশুস্বর্গ ফাউন্ডেশন

জনবান্ধব ওসি কামাল হোসনকে বিদায়ী সংবর্ধনা প্রদান

পীরগন্জ যুবলীগের উদ্যোগে মাক্স ও হ্যান্ড স্যানিটাইজার বিতরন

দিনাজপুরে নানা আয়োজনে বড়দিন পালিত