Wednesday , 11 May 2022 | [bangla_date]

তেঁতুলিয়ায় বাংলাদেশ শিক্ষক সমিতির সম্মেলন অনুষ্ঠিত|| ওমর আলী সভাপতি, তহিদুল হক সম্পাদক

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বাংলাদেশ শিক্ষক সমিতি তেঁতুলিয়া উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলা শিক্ষক সমিতি ভবনে সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সদস্যের ঐক্যমতের ভিত্তিতে ভিত্তিতে আমজুয়ানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর আলী সভাপতি এবং সিপাই পাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তহিদুল হক সাধারন সম্পাদক পদে নির্বাচিত হন । সম্মেলনে ২৬ টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ৩শ’ দশ জন শিক্ষক ভোটার হিসেবে তাদের মতামত দেন।

১৯৮৮ সালে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। ১৯৯০ সালে উপজেলা শাখা হিসেবে তেঁতুলিয়া উপজেলা শিক্ষক সমিতি যাত্রা শুরু করে। প্রতিষ্ঠার পর থেকে শিক্ষকদের স্বার্থ সংশ্লিষ্ট নানা কাজে বিশেষ ভূমিকা রেখে আসছে সংগঠনটি। সম্মেলনে যুগ্ন সম্পাদক পদে সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন ও প্রচার সম্পাদক পদে সোহরাব আলী সহ ২৬ পদে বিনা প্রতিদ›িদ্বতায় নির্বাচিত হয়েছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ের ১১টি ইউনিয়নে ভোটগ্রহণ চলছে

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে বিএনপি’র ঝটিকা নির্বাচন বর্জনে লিফলেট বিতরণ

সীমান্তবর্তী ঠাকুরগাঁও জেলায় সংক্রমণ রোধে কঠোর অবস্থানে প্রশাসন। বিস্তারিত জানতে টাচ করুন

দিগন্ত শিল্পী গোষ্ঠী’’র পরিচিতি সভায় বক্তারা সাহিত্য-সংস্কৃতি হারিয়ে ফেললে নিজেদেরকেও হারিয়ে ফেলবো

বীরগঞ্জে খাদ্য সামগ্রী সহয়তা প্রদান

পঞ্চগড়-১ আসনে সম্রাটকে মনোনয়ন না দেয়ায় সমর্থকদের সহসড়ক অবরোধ

বেতনের দাবীতে চিনিকলের এমডির অফিস ঘেরাও সেতাবগঞ্জ চিনিকলে দেনা ৫৫ কোটি ৩৫ লাখ টাকা

হাকিমপুরের ট্রোনে কাটা  পড়ে স্কুল ছাত্রের মৃত্যু

হাকিমপুরের ট্রোনে কাটা পড়ে স্কুল ছাত্রের মৃত্যু

রাণীশংকৈলে মহান মে দিবস পালিত

অনিয়ম করে প্রার্থীর নাম পাঠালে শাস্তি: কাদের