Saturday , 21 May 2022 | [bangla_date]

পীরগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

পীরগঞ্জ প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শুরু হয়েছে বঙ্গবন্ধু
শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ্ব-১৭) ও
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালিকা
(অনূর্ধ্ব-১৭)। শনিবার বিকেলে পীরগঞ্জ পাবলিক ক্লাব মাঠে
টুর্নামেন্টের উদ্বোধন করেন পীরগঞ্জ উপজেলা নির্বাহি অফিসার রেজাউল করিম।
উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগীতায় এবং উপজেলা প্রশাসনের আয়োজনে উদ্বোধনী
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পীরগঞ্জ পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক,
পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক
রেজওয়ানুল হক বিপ্লব, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক বশির উদ্দীন চৌধুরী, পীরগঞ্জ প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা,কোষারাণীগঞ্জ ইউপি চেয়ারম্যান মোস্তফা আলম,সাংবাদিক মোকাদ্দেস হায়াত মিলন, ক্রীড়া সংগঠক রেজু আহাম্মেদ, আকবর,ধারা বর্ণনায় ছিলেন প্রভাষক রমজান আলী, মোঃজুয়েল, সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। উদ্বোধনী খেলায় টাইব্রেকারে খনগাও ইউনিয়ন ৪-২ গোলে কোষারানীগঞ্জ ইউনিয়নকে হারিয়েছে। টুর্নামেন্টে পৌরসভা সহ ১১ টি দল অংশ নিচ্ছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরের হিলি সীমান্তের শূন্য রেখায় দুই বাংলার ভাষা-প্রেমিদের মিলন মেলা

গরীবের মেহমানখানা, একবেলা পেট ভরে খাবার মেলে এখানে

বীরগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

সুন্দরবন ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মোর্তুজা কামাল ও সাধারন সম্পাদক  শাহ আনোয়ার হোসেন নির্বাচিত

সুন্দরবন ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মোর্তুজা কামাল ও সাধারন সম্পাদক শাহ আনোয়ার হোসেন নির্বাচিত

বীরগঞ্জে ম্যাজিস্ট্রেট ঠেকালেন বাল্যবিবাহ, জরিমানা আদায়

বঙ্গবন্ধু ও বীর শ্রেষ্ঠদের প্রতিকৃতির সামনে পরে ছিল আবর্জনা, খবর পেয়ে ছুটলেন জেলা প্রশাসক

গোবিন্দগঞ্জে চোরাই গরুসহ ৩জন গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে সালন্দর ইউনিয়নের ঘোড়াদৌর প্রতিযোগিতা– ২০২৩

বীরগঞ্জে বাল্যবিবাহ ও নিরাপদ ইন্টারনেট ব্যবহার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

দিনাজপুর ঠাকুর পঞ্চানন বর্মার তিরোধান দিবস পালিত