Tuesday , 17 May 2022 | [bangla_date]

বীরগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত বীর মুক্তিযোদ্ধা তরনী কান্ত রায়

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৫নং সুজালপুর ইউনিয়নের কোমরপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা তরনী কান্ত রায় (৬৫) কে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়েছে। সোমবার রাত সাড়ে ১০ টায় দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইহলোক মায়া ত্যাগ করে পরলোকগমন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র, আত্মীয়, স্বজন, বন্ধু, বান্ধব সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। মৃত্যুর সংবাদ পেয়ে মঙ্গলবার সকালে বাংলাদেশ সরকারের পক্ষে বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনাত রেহানার নেতৃত্বে রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান জানান বীরগঞ্জ থানার একদল চৌখস পুলিশ দল। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মো. আমিনুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. কামাল হোসেন, বীরগঞ্জ থানার ওসি (তদন্ত) সোহেল রানা সহ অন্যান্য মুক্তিযোদ্ধাবৃন্দ ও এলাকার গণমান্য ব্যক্তিবর্গ। রাষ্ট্রীয় মর্যাদা শেষে বীরগঞ্জ কেন্দ্রীয় শশ্মানঘাটে বীর মুক্তিযোদ্ধা তরনী কান্ত রায়ের মৃতের সবদাহ কাজ সম্পন্ন করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান ফারুক আলম টবি

পঞ্চগড়ে স্বাস্থ্য বিষয়ক কর্মশালা ও স্যানিটারি সামগ্রি বিতরণ

কাহারোলে ৯৪ টি প্রতিমা তৈরীতে ব্যস্ত মৃৎ শিল্পীরা

বীরগঞ্জে প্রথম দিনে এসএসসি পরীক্ষায় অনুপস্থিত ৭৭ জন

ঠাকুরগাঁওয়ে সকল সরকারি দপ্তর প্রধানদের বিভাগীয় কমিশনারের হুশিয়ারী

পীরগঞ্জে আইপজিটিভের শীতবস্ত্র বিতরণ

বাল্যবিবাহ রোধে কিশোর কিশোরীদের আন্দোলন গড়ে তোলার বিকল্প নেই -এমপি মনোরঞ্জন শীল গোপাল

পঞ্চগড়ে কমলাপুর বাজার হতে লাঙ্গলগাঁও পর্যন্ত সড়ক পাকাকরনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত

বীরগঞ্জে নৌকা মার্কার বিজয়ের লক্ষ্যে জনসভা

বোদায় হাইওয়ে পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত