Saturday , 14 May 2022 | [bangla_date]

রুহিয়ায় পানির নিচে সোনার ফসল

আল ফয়সাল অনিক,রুহিয়া(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় অশনির প্রভাবে বৃষ্টির পানির নিচে তলিয়ে গেছে বোরো ধান ক্ষেত। নিরুপায় হয়ে কাঁচা-পাকা ধান কাটতে বাধ্য হচ্ছেন ধান চাষিরা।

বৃহস্পতিবার (১২ মে) রাতে অশনির প্রভাবে হঠাৎ বৃষ্টিপাত শুরু হয় রুহিয়ায়। এতে কয়েক দফায় বৃষ্টিপাতে বেশিরভাগ বোরো ধান ক্ষেত পানির নিচে তলিয়ে গেছে। অন্য দিকে ধান কাটা শ্রমিক সংকটে পড়েছেন চাষিরা।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, গত বৃহস্পতিবার থেকে বোরো ধান ক্ষেতে সময়ের সাথে সাথে বাড়ছে পানি। বেকায়দায় কৃষক তড়িঘড়ি করে কাচা ধান কাটা শুরু করেছেন। অনেকে ধানের জমির পাশে উচু আলিতে ধান কেটে রাখছেন। কেউবা ধান নষ্টের আতংকে নিদ্রাহীন চোখে গভীর রাত পর্যন্ত ধান মাড়াই চালিয়ে যাচ্ছেন।

সদর উপজেলার কুজিশহর গ্রামের কৃষক বাবলু জানান, ধান প্রায় রং ধরেছে। আর কয়েকদিন পর ধান কাটার কথা,কিন্তু অশনির প্রভাবে স্বপ্ন ভঙ্গ হয়ে গেছে।

আব্দুল জব্বার নামে আরেক কৃষক জানায়, মাত্র কয়েক ঘন্টার বৃষ্টিতে পানি ধান ক্ষেতের এমন দৃশ্য দেখতে হবে, যা কল্পনা করতে পারছিনা। তাই বাধ্য হয়ে কাঁচা-পাকা ধান কাটতে হচ্ছে আমাদের।

ঠাকুরগাঁও সদর উপজেলা কৃষি অফিসার কৃষি বিদ কৃষ্ণ চন্দ্র রায় জানান, আমরা বোরোধানের পানি নিষ্কাশনের জন্য ধান চাষিদের পরামর্শ প্রদান করছি। এছাড়াও যে সব ধান ক্ষেত পানিতে তলিয়ে যাওয়ার সম্ভবনা রয়েছে। সে সব ধান ক্ষেতেও দ্রুত কেটে নিয়ে শুকিয়ে রাখার পরামর্শ দিচ্ছি।

সর্বশেষ

বিরলে তরুন কৃষি উদ্যোক্তারা সম্বলিত উদ্যোগে স্ট্রবেরি চাষ করে আট লাখ টাকা লাভের আশা
দিনাজপুরে জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়াকে সংবর্ধনা দিলো চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও জিয়া হার্ট ফাউন্ডেশনের দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এ নব নির্বাচিত দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপকে সংবর্ধনা  প্রদান করা হয়েছে।
দিনাজপুরে জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়াকে সংবর্ধনা দিলো চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও জিয়া হার্ট ফাউন্ডেশনের দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এ নব নির্বাচিত দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
নবাবগঞ্জে ৫৪৯ নারী পেলেন ফ্যামিলি কার্ড
দিনাজপুরে সারা বাংলা-৮৮ এর প্রসংশনীয় উদ্যোগ দরিদ্র অসহায় মানুষের মাঝে ১০দিনের বাজার ও নগদ অর্থসহ ইফতার মাহফিল অনুষ্ঠিত

সর্বশেষ - ঠাকুরগাঁও