Sunday , 15 May 2022 | [bangla_date]

শিক্ষার্থীদের এমনভাবে তৈরি করতে হবে যেন তাদের প্রত্যেকের চেতনায় বঙ্গবন্ধু থাকে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

শিক্ষার্থীদের এমনভাবে তৈরি করতে হবে যেন তাদের প্রত্যেকের চেতনায় বঙ্গবন্ধু থাকে    -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি॥-দিনাজপুর-১(বীরগঞ্জ -কাহারোল) আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, শিক্ষার্থীদের এমনভাবে তৈরি করতে হবে যেন তাদের প্রত্যেকের চেতনায় বঙ্গবন্ধু থাকে। বাংলাদেশে রাজনীতিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিকল্প নেই। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নপূরণ করতে বদ্ধপরিকর। এজন্য শিক্ষার্থী, শিক্ষক ও নেতাকর্মীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে। তাহলেই জাতির জনকের সোনার বাংলা গঠন করা সম্ভব।শনিবার (১৪ মে এপ্রিল ২০২২) কাহারোল উপজেলার ডাবোর ইউনিয়নে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ২ কোটি ৮৮ লাখ টাকা ব্যয়ে নব-নির্মিত চারতলা সান্দ্রাই উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক সরকার, দিনাজপুর শিক্ষা অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এস এম শাহিনুর ইসলাম, জেলা শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আজমুল হক, ডাবোর ইউনিয়নের চেয়ারম্যান সত্যজিৎ রায়, সান্দ্রাই উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. লিয়াকত আলী।অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সান্দ্রাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু সাঈদ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১

আটোয়ারী স্বাস্থ্য কমপ্লেক্সে উদ্বোধন হলো বৈকালিক বিশেষ স্বাস্থ্য সেবা

রাণীশংকৈলে নির্মিত হচ্ছে আধুনিক উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন

বীরগঞ্জে ইউনিয়ন বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল

বীরগঞ্জে স্বতন্ত্র প্রার্থী সাজেদুর রহমানের সাথে কর্মী-সমর্থক ও ভোটারদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

পীরগঞ্জে বাংলাদেশ স্কাউটসের ত্রৈ-বার্ষিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

হরিপুরে সাপের কামড়ে একজনের মৃত্যু

পীরগঞ্জ প্রেসক্লাব থেকে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বিপ্লবের নির্বাচনী প্রচারণা শুরু

মোবাইল ফোনে ভিডিও করে ফেসবুকে প্রচারের হুমকি অপরাধির বিচার চেয়ে দিনাজপুরে অসহায় গৃহবধু‘র সংবাদ সম্মেলন

সরকারি সব নিয়োগে ডোপ টেস্ট করা হবে: মোজাম্মেল হক

সরকারি সব নিয়োগে ডোপ টেস্ট করা হবে: মোজাম্মেল হক