Monday , 23 May 2022 | [bangla_date]

আটোয়ারী প্রেসক্লাবের উদ্যোগে ভোরেরকাগজের সম্পাদক সহ অন্যদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

মনোজ রায় হিরু, আটোয়ারী প্রতিনিধি ঃ
মহান মুক্তিযুদ্ধের স্বপক্ষের জনপ্রিয় জাতীয় দৈনিক ভোরের কাগজের প্রকাশক সাবের হোসেন চৌধুরী, সম্পাদক শ্যামল দত্ত, বার্তা সম্পাদক ইখতিয়ার উদ্দিন, সিনিয়র রিপোর্টার রুহুল আমিন সহ পাঁচ জনের বিরুদ্ধে কুমিল্লা আদালতে কুসিক মেয়র প্রার্থী আরফানুল হক রিফাত বাদী হয়ে ১০ কোটি টাকার একটি মিথ্যা মানহানি মামলা রুজু করেন। সোমবার বিকেলে পঞ্চগড়ের আটোয়ারী প্রেসক্লাবের সামনে উক্ত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন আটোয়ারী প্রেসক্লাবের সদস্যগণ।
আটোয়ারী প্রেসক্লাবের সভাপতি জিল্লুর হোসেন সরকার এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন আটোয়ারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ভোরের কাগজের আটোয়ারী প্রতিনিধি এ রায়হান চৌধুরী রকি, সাবক সাধারন সম্পাদক মনোজ রায় হিরু, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী, সাধারন সম্পাদক মোঃ জাহেরুল ইসলাম, কোষাধ্যক্ষ কাজী মোঃ হাফিজুল ইসলাম, আটোয়ারী প্রেসক্লাবের সদস্য রাব্বু হক প্রধান, আক্তারুজ্জামান আতা, মোঃ মোশাররফ হোসেন, নিতিশ চন্দ্র বর্মন প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, ভোরের কাগজ দেশের একটি সুনামধন্য পত্রিকা। এই পত্রিকায় “কুমিল্লার শীর্ষ মাদক কারবারি আরফানুল হক রিফাত এখন নৌকার কান্ডারী” এমন বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করায় কুমিল্লা আদালতে ১০ কোটি টাকার যে মানহানি মামলা দায়ের করা হয়েছে তা অবিলম্বে প্রত্যাহার করতে হবে তা না হলে আমরা ভবিষ্যতে কঠোর আন্দোলনে চলে যাবো। অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবী জানান বক্তারা অনুষ্ঠিত মানববন্ধনে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও নৈশ প্রহরীর বিরুদ্ধে দোকান ঘর ভেঙ্গে দেওয়ার অভিযোগ

পঞ্চগড়ে ‘জিটুপি পদ্ধতিতে ভাতা বিতরণ: সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক সেমিনার

বীরগঞ্জ পৌর নির্বাচন উপলক্ষ্যে উৎসবের আমেজ

বোদায় ঘোড়দৌড় প্রতিযোগিতায় মাতালো হাজারো জনতা

বীরগঞ্জে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদের নতুন জামা বিতরণ

হিলি স্থলবন্দরে ৯ মাসে রাজস্ব ঘাটতি ২৪ কোটি টাকা

ঠাকুরগাঁওয়ে প্রতিবন্ধীদের মাঝে ঈদ উপহার ও বস্ত্র বিতরণ

হতদরিদ্র মানুষের আশা আকাঙ্খার প্রতীক এখন একমাত্র শেখ হাসিনা -এমপি মনোরঞ্জন শীল গোপাল

বঙ্গবন্ধুর বাংলাদেশে শেখ হাসিনা সকল প্রকার কুচক্রীমহলকে  উৎখাত করবেন -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বঙ্গবন্ধুর বাংলাদেশে শেখ হাসিনা সকল প্রকার কুচক্রীমহলকে উৎখাত করবেন -মনোরঞ্জন শীল গোপাল এমপি

ঠাকুরগাঁওয়ের চৌরঙ্গীতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল !