Wednesday , 11 May 2022 | [bangla_date]

কুখ্যাত মোটর সাইকেল চোর পৌর কাউন্সিলর রাজ্জাক ৩ দিনের রিমান্ডে

পীরগঞ্জ প্রতিনিধি ঃ মোটর সাইকেল চুরির ৪৬ মামলার আসামী ও পৌর কাউন্সিলর রাজ্জাককে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের পুলিশ রিমান্ডে নিয়েছে ঠাকুরগাওয়ের পীরগঞ্জ থানা পুলিশ। বুধবার দুপুরে জেলা কারাগার থেকে তাকে পীরগঞ্জ থানায় আনা হয়। এর আগে পুলিশ তার ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করলে মঙ্গলবার শুনানি শেষে ৩ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আলাউদ্দীন।
পীরগঞ্জ থানার উপ-পরিদর্শক আশরাফুল ইসলাম জানান, গত ১৬ এপ্রিল পীরগঞ্জ পৌর শহরের বায়তুল আমান জামে মসজিদে তারাবী নামাজের সময় মোটর সাইকেল চুরি করতে এসে জনতার হাতে আটক হয় আন্তঃজেলা মোটর সাইকেল চোর ও রানীশংকৈল পৌরসভার কাউন্সিলর আব্দুর রাজ্জাক। তার আটক হওয়ার খবর ছড়িয়ে পড়লে মুহুর্তেই শত শত মানুষ মসজিদ এলাকায় এসে সমবেত হয়। জনতা তাকে মারপিট করে এবং এক পর্যায়ে মেরে ফেলতে উদ্দত হয়। খবর পেয়ে পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম সহ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। জনতা কোন কথা না শুনে রাজ্জাককে তাদের হাতে তুলে দিতে শ্লোগান দিতে থাকে এবং পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পরে ১২ রাউন্ড রাবার বুলেট ছুড়ে জনতাকে ছত্রভঙ্গ করে রাজ্জাককে জনতার রোষ থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। থানায় রাজ্জাকের বিরুদ্ধে চুরি মামলা করে পরদিন ১৭ এপ্রিল তাকে জেল হাজতে পাঠানো হয়।
পুলিশ জানায় রাজ্জাকের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় ৪৬টি মোটর সাইকেল চুরি মামলা রয়েছে। মোটর সাইকেল চুরির তথ্য জানতে তাকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৫ দিনের রিমান্ডের আবেদন করে পীরগঞ্জ থানা পুলিশ।
পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, কুখ্যাত মোটর সাইকেল চোর রাজ্জাককে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে আনা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে চাকাই পশ্চিমপাড়া কালী মন্দিরের ছাদ ঢালাই সম্পন্ন

বীরগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

বীরগঞ্জ পল্লীতে শিশু বিবাহ প্রতিরোধে সচেতনতামূলক নাটিকা অনুষ্ঠিত

নবনির্বাচিত সংসদ সদস্য জাকারিয়া (জাকা) কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পক্ষে শুভেচ্ছা

বীরগঞ্জে অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের জন্য কর্মশালা

সেরা ল্যাপটপ ব্র্যান্ডের খেতাব জিতল আসুস

রাণীশংকৈলে কৃষক লীগ সভাপতি ভাইসচেয়ারম‍্যান প্রার্থী

গাওসুল আযম কলেজর নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

অ্যাম্বুলেন্সে করে গাঁজা পাচারকালে বীরগঞ্জে ৬৫ কেজি গাঁজা উদ্ধার,নারীসহ আটক -৩

রাণীশংকৈলে শিশু শিক্ষার্থীকে বলাৎকার করার অপরাধে মাদ্রাসার শিক্ষক গ্রেপ্তার