Tuesday , 31 May 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে গড়েয়া ডিগ্রি কলেজের নতুন ৫ তলা একাডেমিক ভবনের ভিত্তির কাজের উদ্বোধন

মোঃ মজিবর রহমান শেখ,,
ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার গড়েয়া ডিগ্রি কলেজের নতুন ৫ তলা একাডেমিক ভবনের ভিত্তির কাজের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও গড়েয়া ডিগ্রি কলেজে সন্মানিত সভাপতি অ্যাডঃ আ স ম গোলাম ফারুক রুবেল।
নতুন একাডেমিক ভবনের ভিত্তির কাজের উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গড়েয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো, জাকির হোসেন হেলাল। ৩১ মে মঙ্গলবার সকাল ১০ টায় গড়েয়া ডিগ্রি কলেজ মাঠের অডিটোরিয়াম হল রুমের সামনে নতুন ৫ তলা একাডেমিক ভবনের কাজের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গড়েয়া ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব সাইফুর রহমান। ,গড়েয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাবিন্দ্র নাথ মোদক। এছাড়াও গভর্নিং বডির সদস্য ও অত্র কলেজের উপাধ্যক্ষ, শিক্ষক এবং কর্মচারী সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ভবনটি নির্মিত হলে প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী উন্নত পরিবেশে লেখা পড়ার সুযোগ পাবে। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পাঠ করেন অত্র কলেজ মসজিদের পেশ ইমাম।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পিএসজির সঙ্গে চুক্তি করতে প্যারিসে মেসি

সেতাবগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে ভর্তির লটারি অনুষ্ঠিত

বীরগঞ্জে বিজয়া পুনর্মিলনী অনুষ্ঠানে এমপি মনোরঞ্জন শীল গোপাল

দিনাজপুরে ইট ভাটা মালিকদের বিরুদ্ধে সরকারি করারোপ-এর প্রতিবাদে মতবিনিময় সভা

ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন সংসদ সদস্য আলহাজ্ব জাকারিয়া জাকা

বীরগঞ্জে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ ক্যাম্পের শুভ উদ্বোধন

রাণীশংকৈলে নৈশ্য কোচ ও ট্রাকের সংঘর্ষ

হরিপুরে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

বিনা কুমারীর রায় পারুলের শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হিসেবে যোগদান করাতে সাবেক এমপি সুলতানা বুলবুলকে সংবর্ধনা