Sunday , 22 May 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে জরিমানা করতে চাওয়ায় সার্জেন্টের পজ মেশিন ভাঙলেন মোটরসাইকেল আরোহী!

মোঃ মজিবর রহমান শেখ,,
ঠাকুরগাঁও জেলায় হেলমেট না পরার দায়ে জরিমানা করতে চাওয়ায় এক সার্জেন্টের পজ মেশিন ভেঙ্গে ফেলার অভিযোগ উঠেছে বিকাশ রায় (৩২) নামে এক মোটরসাইকেল আরোহীর বিরুদ্ধে। রবিবার (২২ মে) ঠাকুরগাঁও পৌর শহরের বালিয়াডাঙ্গী মোড় এলাকায় এই ঘটনা ঘটে। অভিযুক্ত বিকাশ রায় ঠাকুরগাঁও শহরের সালাম বিহারী অটো রাইস মিলের ট্রাকচালক।
দায়িত্বরত ট্রাফিক ইন্সপেক্টর মুনাজ্জিম বলেন, ‘হেলমেট না পড়ে গাড়ি চালানোর জন্য এক মোটরসাইকেল আরোহীকে আটক করে মামলা দিতে চাই। কিন্তু এতে তিনি মেজাজ হারিয়ে আমার হাতে থাকা পজ মেশিনটি ভেঙে ফেলেন।’ অভিযুক্ত বিকাশ রায় বলেন, ‘আমি বাসা থেকে মিলে যাচ্ছিলাম ট্রাক বের করতে। হেলমেট না থাকায় পুলিশ মোটরসাইকেলটি থামায়। আমি তাদের কাছে ভুল স্বীকার করি। কিন্তু তারপরও আমাকে তারা ছাড়েনি।’
তিনি আরো বলেন, ‘পুলিশ বলছে, তাদের হাতে থাকা পজ মেশিনটি আমার কারণে ভেঙ্গেছে। কথা বলার সময় আমার হাতে লেগে মেশিনটি মাটিতে পড়ে ভেঙে যায়। এখন পুলিশ যদি মেশিন সামলাতে না পারে, তাহলে কি আমার দোষ?’

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আমি নির্বাচিত হলে এলাকার রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান ও কৃষিপণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে- প্রার্থী মনজুরুল ইসলাম

সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজে অভিভাবক ও শিক্ষকদের মতবিনিময় সভা

পঞ্চগড়ে ডেকোরেটর শ্রমিক ইউনিয়নের  নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ

পঞ্চগড়ে ডেকোরেটর শ্রমিক ইউনিয়নের নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ

পীরগঞ্জে র‌্যালী ও আলোচনা সভা

দেশের পিছিয়ে পড়া বিভিন্ন জনগোষ্ঠির মানুষকে অর্থনৈতির মূল ¯্রােতে আনতে হবে

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসে দিনাজপুরে বর্ণাঢ্য র‌্যালী,তথ্যমেলা ও ভ্রাম্যমান প্রচারনা

দিনাজপুরে পরিবার পরিকল্পনা কার্যক্রমে স্থায়ী ও দীর্ঘ মেয়াদী পদ্ধতি বৃদ্ধির লক্ষ্যে সন্তুষ্ঠ এনএসবি টিউবেকটমি গ্রহীতা অবহিতকরণ কর্মশালা

পঞ্চগড়ে দেশের প্রথম ভূমি কর্পোরেট সেবা চালু সেবা গ্রহীতাদের ভোগান্তি লাগবে এক কক্ষেই সব কর্মকর্তা দ্রুতই সেবা পাবে গ্রহীতারা

আটোয়ারী উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং

বিরল উপজেলা পরিষদের চেয়ারম্যান,পৌর মেয়র, সকল কাউন্সিলর, ইউপি সদস্যদের পদত্যাগের আল্টিমেটাম