Monday , 23 May 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে বিএনপি’র বিক্ষোভ— পুলিশের বাঁধা !

মোঃ মজিবর রহমান শেখ,,
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে ঈর্ষাপরায়ণ কটুক্তি, পরোক্ষভাবে মেরে ফেলার হুমকির প্রতিবাদে ঠাকুরগাঁও জেলায় বিক্ষোভ সমাবেশ করেছে ঠাকুরগাঁও জেলা ছাত্রদল। সোমবার (২৩ মে) সকালে শহরের বিভিন্নস্থান থেকে ছাত্রদলের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে ঠাকুরগাঁও জেলা বিএনপি কার্যালয়ের সামনে মিলিত হয়। পরে সে খান থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করতে চাইলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের সাথে নেতাকর্মীদের ধস্তাধস্তির ঘটনা ঘটে। এক পর্যায়ে সে খানেই সমাবেশ করে ছাত্র দলের নেতাকর্মীরা। এ সময় তারা অভিযোগ করে বলেন, জনগনের টাকায় পদ্মা সেতু নির্মাণ হলেও নিজের বলে দাবি করছেন অবৈধ সরকার। আর সেই সেতু থেকে সাবেক প্রধাণমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ফেলে দিয়ে হত্যার হুমকি। যা কখনো মেনে নেয়া সম্ভব নয়। অন্যদিকে রাষ্ট্রের বাহিনীগুলোকে ব্যবহার করে জোর করে ক্ষমতা আকড়ে রেখেছেন। অবিলম্বে পদত্যাগের দাবি করেন তারা অন্যথায় আরো কঠোর কর্মসুচি প্রদানের হুশিয়ারি উচ্চারণ করেন নেতারা।
এ সময় ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের সভাপতি মোঃ কায়েস, সাধারণ সম্পাদক ওহিদুল ইসলাম সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

নৃত্য নাট্য উৎসবের সমাপনী অনুষ্ঠানে মোহন পাটোয়ারী বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব আকবর আলী ঝুনু চিরদিন বেঁচে থাকবেন নাট্য জগতে

পর্যটকদের জন্য উন্মুক্ত হলো তেঁতুলিয়ার টিউলিপ বাগান

হরিপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মোহাম্মদ আলীকে সেলাইমেশিন প্রদান

দেবীগঞ্জ পৌরসভা নির্বাচনে আ’ লীগের ৪ বিদ্রোহী মেয়র প্রার্থী বহিস্কার

পঞ্চগড়ে আজ তিন উপজেলায় নির্বাচন

তেঁতুলিয়ার দৃষ্টিনন্দন মডেল মসজিদ উদ্বোধন

দশমাইল এলাকাকে বানিজ্যিক এলাকা হিসেবে গড়ে তোলা হবে – জামায়াতের প্রার্থী মোঃ মতিউর রহমান

রানীশংকৈলে ইউএনওর বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে ঠাকুরগাঁওয়ে প্রতিবাদী সমাবেশ

সেহেরীর খাবার নিয়ে ছিন্নমূল মানুষের মাঝে স্বেচ্ছাসেবকলীগ নেতা এ্যাপোলো