Sunday , 29 May 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের মারধরের অভিযোগে দুই শিক্ষক আটক

মোঃ মজিবর রহমান শেখ,,
শিক্ষার্থীদের মারধরের অভিযোগে ২ শিক্ষক আটক
ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার ডোডাপাড়া নেছারিয়া দারুচ্ছুন্নাত দাখিল মাদ্রাসার ৪ শিক্ষার্থীকে মারধরের অভিযোগে মাদ্রাসার সুপার আব্দুল ওহেদ মৌলভী ও সহকারী শিক্ষক আব্দুল আজিজকে আটক করেছে পুলিশ। রোববার (২৯ মে) বিকেলে তাদের আটক করা হয়। স্থানীয়রা জানান, দুপুরে শ্রেণিকক্ষে বসে শিক্ষার্থীরা চিৎকার-চেঁচামেচি করছিল। এ সময় পাশের রুমে থাকা ২ শিক্ষক এসে তাদের লাঠি দিয়ে মারধর করেন। তখন শিক্ষার্থীরা আরো
চিৎকার-চেঁচামেচি শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসেন। ১৬ নং– জগন্নাথপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান লিটন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি, ২ শিক্ষকের মারধরে ৪ শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। বিষয়টি ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসারকে জানালে তিনি পুলিশ পাঠিয়ে দেন।’ ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম বলেন, ‘মারধরের অভিযোগে মাদ্রাসার ২ শিক্ষককে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে পিতাকে হত্যা করে থানায় ছেলের আত্মসমর্পন

ঠাকুরগাঁওয়ের রহিমানপুর গ্রাম বাল্যবিবাহ মুক্ত ঘোষনা ও উদযাপন

বীরগঞ্জে আ.লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

শৈল্পিক নৈপুণ্যে সাজছে দেবী দূর্গাকে সাজাতে ব্যস্ত শিল্পীরা

ঠাকুরগাঁওয়ে খাদ্যগুদাম থেকে আমন চালের বস্তা বের করে সেখানে হাইব্রিড ধানের চাল রাখার অভিযোগ উঠেছে

রাণীশংকৈলে শেখ রাসেলের ৬০তম জন্মদিন উদযাপন

পীরগঞ্জে যুবলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

দিনাজপুর মিউনিসিপ্যাল হাই স্কুলের বই বিতরণ

ঘুঘুডাঙ্গায় মঈন উদ্দীন আহমেদ চৌধুরী স্মৃতির উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির

রাজ দেবোত্তর এস্টেটের পক্ষ থেকে নবাগত কাহারোল ইউএনওকে সংবর্ধনা