Wednesday , 11 May 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ের বালিয়াডঙ্গীতে ৩ দোকানকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জরিমানা করেন ৩০ হাজার টাকা

মোঃ মজিবর রহমান শেখ,,
ঠাকুরগাঁও জেলার বালিয়াডঙ্গী উপজেলার বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩ দোকান প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। ১০ মে বুধবার বালিয়াডাঙ্গী উপজেলার বিভিন্ন স্থানে ঐ তিন দোকানকে বিভিন্ন অংকে জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শেখ সাদী। ঐ দিন বালিয়াডাঙ্গী উপজেলায় বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের পক্ষ থেকে মূল্য তালিকা পরিদর্শন ও ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে পন্য বা সেবা বিক্রয় না করা, ভেজাল ও নকল পন্য উৎপাদন ও বিক্রয় না করার বিষয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বোতলজাত সোয়াবিন তেলের ওজন বা পরিমানে কারচুপির অভিযোগে বালিয়াডাঙ্গী চৌরাস্তা বাজার এলাকার খোরশেদ ষ্টোরকে ৫ হাজার, একই এলাকার আবু সায়েম ষ্টোরকে ৫ হাজার এবং বালিয়াডাঙ্গী কাঁচা বাজার এলাকার জগেন ষ্টোরকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। উল্লেখিত ৩টি প্রতিষ্ঠানে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এ বিষয়ে উল্লেখিত প্রতিষ্ঠান সহ বিভিন্ন দোকান প্রতিষ্ঠানকে এ জাতীয় অপরাধ না করতে সতর্কও করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ,জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শেখ সাদী।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে ধর্মীয় প্রতিষ্ঠান ও রাস্তা সংস্কারে জন্য অনুদান

বিরামপুরে ট্রেনের যাত্রাবিরতির দাবিতে বিক্ষোভ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

দিনাজপুরে বজ্র*পাতে স্কুলছাত্রীর মৃ*ত্যু

কাহারোলে মাদকদ্রব্যের অপব্যহার  রোধে বিষয়ক কর্মশালা

কাহারোলে মাদকদ্রব্যের অপব্যহার রোধে বিষয়ক কর্মশালা

রাজনীতি রাজনীতির জায়গায় থাকবে, ধর্ম ধর্মের জায়গায় থাকবে ——–ডা. জাহিদ হোসেন

ছেলের চড়ে মায়ের মৃত্যু

ছেলের চড়ে মায়ের মৃত্যু

চিরিরবন্দরে ২ কোটি টাকার নবনির্মিত বিদ্যালয়ের ভবনের সিঁড়িতে ফাটল

বোদায় সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে কোটি টাকার স্বর্ণ মূর্তির লোভে পরিবারের সর্বনাশ জিনের দেওয়া পিতলের মূর্তি

বাংলাবান্ধা স্থলবন্দর লক্ষ্যমাত্রার চেয়ে বেশি রাজস্ব আদায়