Wednesday , 18 May 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ের বালিয়ায় হাইব্রিড মিষ্টি কুমড়ার কৃষক মাঠ দিবস

মোঃ মজিবর রহমান শেখ,,
ঠাকুরগাঁও জেলায় ব্র্যাক সীড এন্ড এগ্রো এন্টারপ্রাইজের মিষ্টি কুমড়া (সবুজ বাংলা-১) এর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়। ১৭ মে মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার বালিয়া সিংগিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ মাঠ দিবসের আয়োজন করা হয়। ব্রাক সীড এন্ড এগ্রো এন্টারপ্রাইজের আয়োজনে মাঠ দিবসের অনুষ্ঠানে বালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নূরে আলম মুক্তির সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি ব্র্যাক সীডস এন্ড এগ্রো এন্টারপ্রাইজের প্রধান কার্যালয়ের ন্যাশনাল সেলস ম্যানেজার কৃষিবিদ আবুল মনসুর লিয়ন, বিশেষ অতিথি দিনাজপুর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক আনিসুর রহমান, ঠাকুরগাঁও টেরিটরী অফিসার মো: রুহুল আমিন, সবজি বীজ ডিলার মনির হোসেন, মো: ফরিদ উদ্দীন প্রমুখ। মাঠ দিবসের অনুষ্ঠানে কৃষকদের জানানো হয়, ব্র্যাক সীড এন্ড এগ্রো এন্টারপ্রাইজের মিষ্টি কুমড়া (সবুজ বাংলা-১) এর গুনগত বৈশিষ্ট্য অন্যান্য সাধারণ মিষ্টি কুমড়ার চেয়ে অনেক আলাদা। সাধারণ মিষ্টি কুমড়া ভাইরাসের জন্য বিভিন্ন সময়ে মারা গেলেও সবুজ বাংলা-১ হাইব্রিড মিষ্টি কুমড়া ক্ষেত থেকে উত্তোলন করার পরেও গাছ সতেজ ও সবুজ থাকে। এই মিষ্টি কুমড়ার মাংসও হয় অনেক বেশি। মাঠ দিবসে ইউনিয়নের কৃষক, কোম্পানীর বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, বিশিষ্ট ব্যক্তি ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে লেবুর চারা বিতরণ অনুষ্ঠিত

বিরলে ৩৩টি ব্যবহৃত সীম ও ট্যাপেন্টাডলসহ  এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ

বিরলে ৩৩টি ব্যবহৃত সীম ও ট্যাপেন্টাডলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ

জেলা প্রশাসনের আয়োজনে নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং বাল্য বিবাহ রোধ বিষয়ক মত বিনিময় সভা

হাবিপ্রবিতে মৎস্য খামারীদের জন্য “আধুনিক প্রযুক্তিতে মাছ চাষ” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

বন্ধুর ডাকে বাড়ি থেকে বের হয়ে লাশ হয়ে ফিরলো আসাদুল

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ৩০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

স্মার্ট বাংলাদেশের কৃষকেরাও স্মার্ট হচ্ছে —নৌ প্রতিমন্ত্রী খালিদ

চিরিরবন্দর প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল পরিদর্শন

আটোয়ারীতে শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ঠাকুরগাঁওয়ে ভারসাম্যহীন সেই দুস্থ নারী পেলেন প্রধানমন্ত্রীর উপহার